শেয়ারFacebookWhatsApp

বিবর্তন কী?

উত্তর: বিবর্তন এমন এক প্রক্রিয়া যা শেষ পর্যন্ত নতুন কিছু উৎপাদন করে কিন্তু যার পরিবর্তনের মধ্যে একটা ধারাবাহিকতা আছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

বিবর্তন কী?

উদ্দীপক

বিগত কয়েক বছরে এলাকাটিতে বেশ কিছু কলকারখানা গড়ে উঠেছে। পূর্বে এখানকার বেশির ভাগ মানুষ কৃষি পেশার সাথে যুক্ত ছিল। বর্তমানে অধিকাংশই কারখানায় চাকরি ও ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত। নারীরাও তৈরি পোশাক কারখানাতে চাকরি করে স্বাবলম্বী হয়েছে।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

বিবর্তন এমন এক প্রক্রিয়া যা শেষ পর্যন্ত নতুন কিছু উৎপাদন করে কিন্তু যার পরিবর্তনের মধ্যে একটা ধারাবাহিকতা আছে।

উত্তর

সমাজকাঠামোর রূপান্তর বলতে সামাজিক পরিবর্তনকে বোঝায়। সামাজিক পরিবর্তনের কারণে সমাজকাঠামোর পরিবর্তন হয়। এ পরিবর্তন ইতিবাচক বা নেতিবাচক উভয় ধরনের হতে পারে। সমাজকাঠামোর রূপান্তরের কারণে সমাজ কোনো ক্ষেত্রে উন্নতির দিকে এগিয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে নিম্নগামী হয়। কখনো কোনো সমাজে নতুন কিছুর আবির্ভাব ঘটে আবার কখনো পুরাতনের পুনরাবৃত্তি ঘটে।

উত্তর

উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কারণ হলো প্রযুক্তিগত উপাদানের প্রভাব। পরিবেশের বস্তুগত উপাদানকে কীভাবে মানুষের প্রয়োজনে ব্যবহার করা যায় তার সাংস্কৃতিক তথ্যই হচ্ছে প্রযুক্তি। সনাতন সমাজ থেকে আধুনিক সমাজে উত্তরণের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান ঊর্ধ্বে। প্রযুক্তিবিদ্যার কল্যাণে শিল্পজাত দ্রব্যসামগ্রীর উৎপাদন যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি উৎকর্ষ বৃদ্ধি পেয়েছে। শিল্প উৎপাদনভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও প্রসারের ফলে মানুষের কর্মসংস্থান ও সামাজিক অবস্থার উন্নতি হয়েছে। যা সামাজিক পরিবর্তনে বিশেষভাবে সহায়তা করছে। যেমনটি উদ্দীপকেও বর্ণিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, একটি গ্রামের বেশির ভাগ মানুষ কৃষি পেশার সাথে যুক্ত ছিল। কিন্তু গ্রামটিতে কলকারখানা গড়ে ওঠায় মানুষ সেখানে চাকরি এবং ব্যবসায় বাণিজ্য করে। অর্থাৎ সেখানে প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগিয়ে শিল্পকারখানা স্থাপিত হয়েছে। যার ফলে শিল্পায়ন ত্বরান্বিত হয়েছে এবং মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। প্রযুক্তির সাহায্য ব্যতীত সেখানে শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব হতো না। ফলে উল্লিখিত সামাজিক পরিবর্তনও ঘটত না। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক পরিবর্তনে প্রযুক্তি উপাদানের প্রভাব সুস্পষ্ট।

উত্তর

উৎপাদন প্রণালির পরিবর্তনই উদ্দীপকের সামাজিক পরিবর্তনের মুখ্য নিয়ামক-প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। সমাজে উৎপাদন ব্যবস্থার পরিবর্তন সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দাসনির্ভর উৎপাদন ব্যবস্থা সামন্তবাদী উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের মাধ্যমে যেমন সামাজিক পরিবর্তন সংঘটিত হয়েছিল তেমনি সামন্তবাদী উৎপাদন ব্যবস্থা পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় উত্তরণের মাধ্যমেও সমাজের আমূল পরিবর্তন হয়েছে। শিল্পের নতুন নতুন উদ্ভাবনের ফলে সমাজব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। যেমন- কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এছাড়া আর্করাইটের সুতাকাটার কল আবিষ্কার বৃহৎ শিল্পের উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। ফলে মানুষের সামাজিক অভ্যাস ও আচার-অনুষ্ঠান পরিবর্তিত হচ্ছে। এছাড়া শিল্পায়ন ও শিল্পের উৎপাদন বৃদ্ধির ফলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এজন্য মানুষ শহরমুখী হচ্ছে গ্রামীণ জীবনধারাও বদলে যাচ্ছে। মানুষের জীবনের মান উন্নত হচ্ছে। জীবনে এসেছে স্বাচ্ছন্দ্য, স্বস্তি ও গতি। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উৎপাদন প্রণালির পরিবর্তনের ফলে মানুষের জীবন সহজ ও গতিশীল হয়েছে। যা সামাজিক পরিবর্তনে মুখ্য নিয়ামক হিসেবে ভূমিকা রাখে।
HSCSociology 1st Paperচট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।