শেয়ারFacebookWhatsApp

বিবর্তন বলতে কী বোঝায়?

উত্তর: বিবর্তন হচ্ছে ধীরগতিতে ক্রমপরিবর্তন। আক্ষরিক অর্থে বিবর্তন অর্থ হচ্ছে উন্মুক্ত হওয়া বা বিকশিত হওয়া। সমাজবিজ্ঞানে সামাজিক বিবর্তনসংক্রান্ত ধারণা জীবজগতের বিবর্তনসংক্রান্ত তত্ত্ব থেকে গৃহীত হয়েছে। সামাজিক বিবর্তন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের আচার-ব্যবহার, সামাজিক বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আচার-অনুষ্ঠান ও প্রতিষ্ঠান সরল অবস্থা থেকে ধীর পরিবর্তনের ভেতর দিয়ে জটিল অবস্থায় রূপান্তরিত হয়। সামাজিক বিবর্তন প্রাকৃতিক ক্রমবিবর্তনের ফল।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

বিবর্তন বলতে কী বোঝায়?

উদ্দীপক

কয়েক বছর আগে বাংলাদেশের কৃষক লাঙল দিয়ে জমি চাষ করত। ফসল কাটা, মাড়াই, পরিবহন নির্ভরশীল ছিল নিজের ও পশুশক্তির উপর। বর্তমানে এই সকল কাজে যান্ত্রিক শক্তি ব্যবহৃত হচ্ছে, পাশাপাশি কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে ফসলের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

প্রগতি হলো কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যের অভিমুখে অগ্রসর হওয়া।

উত্তর

বিবর্তন হচ্ছে ধীরগতিতে ক্রমপরিবর্তন। আক্ষরিক অর্থে বিবর্তন অর্থ হচ্ছে উন্মুক্ত হওয়া বা বিকশিত হওয়া। সমাজবিজ্ঞানে সামাজিক বিবর্তনসংক্রান্ত ধারণা জীবজগতের বিবর্তনসংক্রান্ত তত্ত্ব থেকে গৃহীত হয়েছে। সামাজিক বিবর্তন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের আচার-ব্যবহার, সামাজিক বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আচার-অনুষ্ঠান ও প্রতিষ্ঠান সরল অবস্থা থেকে ধীর পরিবর্তনের ভেতর দিয়ে জটিল অবস্থায় রূপান্তরিত হয়। সামাজিক বিবর্তন প্রাকৃতিক ক্রমবিবর্তনের ফল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত পরিবর্তনের জন্য সামাজিক পরিবর্তনের প্রযুক্তি উপাদানটি দায়ী বলে মনে করি। সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান হলো প্রযুক্তি। শিল্পায়ন, নগরায়ণ, তথ্যের অবাধ প্রবাহ প্রভৃতি প্রযুক্তির অনন্য অবদান। প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের জীবনপ্রণালিতে বিশ্বাস, মূল্যবোধ প্রভৃতিতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এছাড়া কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক প্রভাব লক্ষণীয়। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, কীটনাশক প্রভৃতি ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পায়। যা দেশের অর্থনীতির জন্য খুবই ইতিবাচক ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, কৃষিক্ষেত্রে যান্ত্রিক শক্তি ব্যবহারের পাশাপাশি কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যা প্রযুক্তিগত পরিবর্তনের প্রত্যক্ষ ফল। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে আলোচিত সামাজিক পরিবর্তনের জন্য প্রযুক্তি উপাদানটি দায়ী।

উত্তর

উদ্দীপকের প্রযুক্তিগত উপাদান ছাড়াও সামাজিক পরিবর্তনের আরও অনেক কারণ রয়েছে-প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। বিভিন্ন কারণে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়। এর মধ্যে সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো জৈবিক উপাদান। জৈবিক উপাদান বলতে জন্ম-মৃত্যুহারের হ্রাস-বৃদ্ধি ও তার সামাজিক ফলাফল ইত্যাদিকে বোঝায়। পাশাপাশি এটি ব্যক্তির আকৃতি-প্রকৃতি এবং চারিত্রিক গুণাবলি প্রভৃতি পরিবর্তনে ভূমিকা রাখে। আবার সামাজিক পরিবর্তনের অন্তর্নিহিত বা পরোক্ষ উপাদান হিসেবে সংস্কৃতিকে বিবেচনা করা হয়। সাংস্কৃতিক পরিবর্তন সামাজিক পরিবর্তনকে 'অনিবার্য করে তোলে। কারণ সংস্কৃতি স্থিতিশীল নয়। সামাজিক পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান। মানুষের চিন্তা-চেতনা, আশা-আকাঙ্ক্ষা, আবেগ-অনুভূতি, দৃষ্টিভঙ্গি, ইচ্ছা-অনিচ্ছা ইত্যাদি মনস্তাত্ত্বিক উপাদানের মাধ্যমে পরিবর্তিত হয়। এছাড়া সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অর্থনৈতিক উপাদানের গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য। জীবনধারা ও মানসিকতার ওপর অর্থনীতির প্রভাব অস্বীকার করা যায় না। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে আলোচিত সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানের কথা বলা হলেও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উপর্যুক্ত উপাদানগুলোর প্রভাব অনস্বীকার্য।
HSCSociology 1st Paperচট্টগ্রাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।