শেয়ারFacebookWhatsApp

অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকা কী?

উত্তর: অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। গণমাধ্যমের দ্বারা অপরাধের ক্ষতিকর দিকগুলো প্রচার করে গণসচেতনতা সৃষ্টি করা যায়। গণমাধ্যমের প্রচারণার ফলে অপরাধ ও অপরাধীর প্রতি জনগণের ঘৃণার সৃষ্টি হয় এবং দক্ষতা, সততা, সুবিচার ও আইনের প্রতি জনগণকে শ্রদ্ধাশীল করে তোলে। রেডিও, টেলিভিশন, পত্র-পত্রিকা, সিনেমা ও নাটক ইত্যাদিতে অপরাধ প্রতিরোধমূলক ছবি বা ডকুমেন্টারি প্রচারের মাধ্যমে অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকা কী?

উদ্দীপক

জুয়েল সাহেব হুট করে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অপারেশনের পূর্বেই ডাক্তার আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর সার্জারি করার সময়ও তিনি বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে সফলভাবে অপারেশন সম্পন্ন করে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

Social Deviance- এর বাংলা প্রতিশব্দ হলো সামাজিক বিচ্যুতি।

উত্তর

অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। গণমাধ্যমের দ্বারা অপরাধের ক্ষতিকর দিকগুলো প্রচার করে গণসচেতনতা সৃষ্টি করা যায়। গণমাধ্যমের প্রচারণার ফলে অপরাধ ও অপরাধীর প্রতি জনগণের ঘৃণার সৃষ্টি হয় এবং দক্ষতা, সততা, সুবিচার ও আইনের প্রতি জনগণকে শ্রদ্ধাশীল করে তোলে। রেডিও, টেলিভিশন, পত্র-পত্রিকা, সিনেমা ও নাটক ইত্যাদিতে অপরাধ প্রতিরোধমূলক ছবি বা ডকুমেন্টারি প্রচারের মাধ্যমে অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকের জুয়েল সাহেবের চিকিৎসার ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণটির প্রভাব পরিলক্ষিত হয়েছে। আধুনিক যান্ত্রিক ও প্রযুক্তিগত বিকাশ ও উন্নত জীবনযাপন প্রক্রিয়া, ঐতিহ্য, বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, পরিবার ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবর্তনের সূচনা করে। আধুনিক সভ্য সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের আহার বিহার, আমোদ-প্রমোদ, পোশাক-পরিচ্ছেদ, শিক্ষা, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার প্রভাব লক্ষ করা যায়। প্রযুক্তির কল্যাণে বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি আধুনিক ও সহজতর হয়েছে। রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতিম সার্জারি প্রভৃতি কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে দেখা যায়, জুয়েল সাহেবের অপারেশন করার পূর্বে চিকিৎসক আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করেন। এছাড়া সার্জারির সময় চিকিৎসক বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে তার অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। যা পাঠ্যবইয়ে উল্লিখিত সামাজিক পরিবর্তনের যন্ত্রিককীরণের প্রভাবকে নির্দেশ করে। পরিশেষে বলা যায় যে, জুয়েল সাহেবের চিকিৎসায় সামাজিক পরিবর্তনের যান্ত্রিক কারণ পরিলক্ষিত হয়েছে।

উত্তর

"উদ্দীপকের কারণটিই তথা যান্ত্রিক কারণই সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয়"- এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করি। উদ্দীপকে জুয়েল সাহেবের অপারেশনে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার পরিলক্ষিত হয়েছে। আর চিকিৎসা ব্যবস্থার এ যান্ত্রিকতার ব্যবহার সামাজিক পরিবর্তনের আরো অনেক কারণ। এটি ছাড়াও সামাজিক পরিবর্তনের আরো অনেক কারণ রয়েছে। যথা: সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে জৈব উপাদানের গুরুত্ব অনস্বীকার্য। সামাজিক পরিবর্তনের গতি-প্রকৃতি, জনসংখ্যার আয়তন, গঠন, বিন্যাস ও প্রকৃতির দ্বারা বহুলাংশে প্রভাবিত হয়। সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি, গঠন কাঠামো প্রভৃতির পরিবর্তন সমাজের বিভিন্ন প্রথা প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন এনে দেয়। প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে পরিবর্তন ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া, জলবায়ু, ভূমির উর্বরতাশক্তি প্রভৃতির প্রভাবে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। অর্থনৈতিক কারণ ও ধর্মীয় প্রভাবে সমাজে পরিবর্তন সাধিত হয়। এছাড়া সামাজিক পরিবর্তনের আরো কতিপয় কারণ হলো মনস্তাত্ত্বিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, রাজনৈতিক কারণ বিদেশিদের প্রভাব প্রভৃতি। উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রযুক্তিগত পরিবর্তনই সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয় বরং এর পেছনে আরো আরো অনেক কারণ বিদ্যমান।
HSCSociology 1st Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।