উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সামাজিক পরিবর্তনের চক্রাকার মতবাদটি প্রযোজ্য।
সমাজ সবসময় পরিবর্তনশীল। সমাজ পরিবর্তনের মতবাদগুলোকে সমাজবিজ্ঞানী বটোমোর প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করেছেন। যথা-চক্রাকার ও রৈখিক মতবাদ। চক্রাকার তত্ত্বের মূলকথা হলো সামাজিক ঘটনাসমূহের পুনরাবৃত্তি ঘটে এবং পুনরাবৃত্তিমূলক ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় থাকে।
চক্রাকার মতবাদের প্রবক্তাদের মধ্যে ইবনে খালদুনের মতে, সমাজ ঘড়ির কাঁটার ন্যায় চক্রাকারে পরিবর্তিত হয় এবং ১২০ বছর পর পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। এ মতবাদ অনুসারে মানুষের ইতিহাস কালচক্রে বিবর্তিত হচ্ছে অর্থাৎ মানুষের ইতিহাস যেখান থেকে শুরু আবার সেখানেই ফিরে আসবে। এক্ষেত্রে পরিবর্তনের প্রত্যেক স্তর পূর্ববর্তী স্তর হতে সৃষ্টি হয় এবং তা পরবর্তী স্তরের জন্ম দেয়। চক্রাকার মতবাদের মতে প্রতিটি সভ্যতারই উৎপত্তি, বিকাশ ও ধ্বংসের পর্যায় রয়েছে এবং বিভিন্ন কারণে প্রতিটি সভ্যতার ক্ষেত্রে এরূপ পরিবর্তন লক্ষ করা যায়। চক্রাকার মতবাদের তাত্ত্বিকদের মধ্যে, ইবনে খালদুন, ভিলফ্রেডো প্যারেটো, পিতিরিম সরোকিন প্রমুখ উল্লেখযোগ্য।