'সামাজিকীকরণের প্রধান মাধ্যম হলো পরিবার'- ব্যাখ্যা কর।
উত্তর: পরিবার ছাড়া শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ সম্পন্ন হয় না বলে পরিবারকে সামাজিকীকরণের প্রধান মাধ্যম বলা হয়। সামাজিকীকরণের প্রধান ও প্রথম মাধ্যম হচ্ছে পরিবার। মানুষ সাধারণত পরিবারে জন্মগ্রহণ করে ও বেড়ে ওঠে। মা-বাবা যে আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাস করে, শিশুরাও সাধারণত সেই আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাসী হয়। শিশু পরিবারের সদস্যদের ধ্যান-ধারণা, আদর্শ, মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়ে নিজের জীবন গঠন করে। এ কারণে পরিবারকে সামাজিকীকরণের প্রাথমিক ও প্রধান মাধ্যমও বলা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'সামাজিকীকরণের প্রধান মাধ্যম হলো পরিবার'- ব্যাখ্যা কর।
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর