সময়ের পরিবর্তনের সাথে পরিবারের ধরনও পরিবর্তন হচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: সময়ের সাথে সাথে আমাদের দেশে নানা কারণে পরিবারের ধরনের ব্যাপক পরিবর্তন ঘটেছে। একসময় ছিল যখন আমাদের দেশের গ্রামীণ সমাজে যৌথ পরিবারের সংখ্যাই ছিল বেশি। কিন্তু বর্তমানে শিল্পায়ন, নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, দরিদ্রতা, ভোগবাদী মানসিকতাসহ নানা কারণে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থায় ক্ষুদ্র ঋণদান কর্মসূচির বিভিন্ন সুবিধা গ্রহণও পরিবারের এ পরিবর্তনে ভূমিকা রাখছে। বর্তমানে গ্রাম ও শহরে একক পরিবারের সংখ্যাই বেশি। গ্রামে বর্ধিত পরিবার দেখা গেলেও শহরে এ ধরনের পরিবার নেই বললেই চলে। পিতৃপ্রধান ও পিতৃবাস পরিবারব্যবস্থা উভয় স্থানেই অধিক দেখা যায়। তবে নয়াবাস পরিবার শহরে সর্বাধিক। তাছাড়া গ্রাম ও শহরে উভয়েই এখন একপত্নীক পরিবারের সংখ্যাই বেশি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সময়ের পরিবর্তনের সাথে পরিবারের ধরনও পরিবর্তন হচ্ছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর