'সংস্কৃতি সামাজিক পরিবর্তন ঘটায়'- ব্যাখ্যা কর।
উত্তর: সাংস্কৃতিক কারণেও অনেক সময় সামাজিক পরিবর্তন ঘটে থাকে। সংস্কৃতি হচ্ছে কোনো সমাজের সদস্যদের সে সমস্ত বিশ্বাস ও মূল্যবোধের সমষ্টি যা অন্যান্য সমাজ থেকে ঐ সমাজের পার্থক্য নির্দেশ করে। মানুষের আচার-আচরণ, ন্যায়-অন্যায়বোধ, চিন্তাভাবনা, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভাস ইত্যাদির মাধ্যমে কোনো সমাজের সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে জানা যায়। সমাজবিজ্ঞানীদের মতে, সংস্কৃতির পরিবর্তনের ফলে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে। আর এ মানসিকতার পরিবর্তনই সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। আর এভাবে মূলত সংস্কৃতির প্রভাবে সামাজিক পরিবর্তন ঘটে থাকে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'সংস্কৃতি সামাজিক পরিবর্তন ঘটায়'- ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর