শেয়ারFacebookWhatsApp

উন্নয়ন ও প্রগতির মধ্যে পার্থক্য নির্দেশ কর।

উত্তর: উন্নয়ন ও প্রগতির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। উন্নয়ন বলতে কোনো সমাজের অপেক্ষাকৃত উন্নততর অবস্থাকে বোঝায়। এটি সমাজের বাস্তবতার সাথে সম্পৃক্ত। অন্যদিকে প্রগতি হলো সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন। প্রগতি সমাজের সদস্যদের চাহিদা ও নৈতিকতার সাথে সম্পৃক্ত।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উন্নয়ন ও প্রগতির মধ্যে পার্থক্য নির্দেশ কর।

উদ্দীপক

জনাব রশ্মি চাকমা দ্বাদশ শ্রেণিতে সমাজ পরিবর্তন সম্পর্কে পড়াচ্ছিলেন। তিনি বললেন, সমাজের অর্থনৈতিক ব্যবস্থা পুরো সমাজব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। এ প্রসঙ্গে তিনি একজন সমাজবিজ্ঞানীর মতবাদ আলোচনা করে বলেন, অর্থনৈতিক শক্তি দ্বারা সমাজ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় এবং অর্থনীতিই সমাজ পরিবর্তনের মূল কারণ।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

সামাজিক অসমতা হলো এমন একটি অবস্থা, যেখানে সমাজের সদস্যবৃন্দ অসম পরিমাণ সম্পদ, খ্যাতি ও ক্ষমতার অধিকারী হয়।

উত্তর

উন্নয়ন ও প্রগতির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। উন্নয়ন বলতে কোনো সমাজের অপেক্ষাকৃত উন্নততর অবস্থাকে বোঝায়। এটি সমাজের বাস্তবতার সাথে সম্পৃক্ত। অন্যদিকে প্রগতি হলো সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন। প্রগতি সমাজের সদস্যদের চাহিদা ও নৈতিকতার সাথে সম্পৃক্ত।

উত্তর

উদ্দীপকে প্রখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্স-এর কথা বলা হয়েছে। সমাজ পরিবর্তনে মার্ক্স রৈখিক মতবাদ প্রদান করেছেন। মার্ক্স-এর রৈখিক মতবাদ অনুযায়ী, সমাজের উৎপাদন ব্যবস্থা বা অর্থব্যবস্থার সাথে সমাজের অন্যান্য অংশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থব্যবস্থার পরিবর্তনের ফলে সমাজের অন্য সকল প্রতিষ্ঠান যেমন রাষ্ট্র, পরিবার, সমাজ, ধর্ম, আইন ইত্যাদির পরিবর্তন ঘটে। মার্ক জোর দিয়ে বলেন, অর্থনৈতিক শক্তি দ্বারাই সমাজ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় এবং অর্থনৈতিক কারণই সামাজিক পরিবর্তনের প্রধান কারণ। উদ্দীপকের রশ্মি চাকমা ক্লাসে সমাজ পরিবর্তন সম্পর্কে একজন সমাজবিজ্ঞানীর মতবাদ আলোচনা করে বলেন যে, অর্থনৈতিক শক্তি দ্বারা সমাজ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় এবং অর্থনীতিই সমাজ পরিবর্তনের মূল কারণ। যা কার্ল মার্ক্সের রৈখিক মতবাদকেই নির্দেশ করছে। তাই বলা যায়, উদ্দীপকে প্রখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্সের রৈখিক মতবাদের কথা বলা হয়েছে।

উত্তর

না, আমি মনে করি না সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কেবল অর্থনীতিই দায়ী, বরং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আরও বহু কারণ রয়েছে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে জৈবিক উপাদান। জৈবিক উপাদান বলতে জন্ম-মৃত্যুহারের হ্রাস-বৃদ্ধি ও তার সামাজিক ফলাফল ইত্যাদিকে বোঝায়। জনসংখ্যা, জনগণের গড় আয়ু, লোকসংখ্যার ঘনত্ব, বহুবিবাহ প্রভৃতি সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তিগত উপাদানের যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। প্রযুক্তিবিদ্যার প্রসার ও প্রয়োগে শিল্পের উৎপাদন বৃদ্ধি পায়। ফলে সমাজে পরিবর্তন ঘটে। আবার, সংস্কৃতির পরিবর্তনের মধ্য দিয়ে সমাজের পরিবর্তন ও গতিশীলতা আসে। সমাজ পরিবর্তনের আরেকটি কারণ হলো মনস্তাত্ত্বিক উপাদান। মানুষের চিন্তা-ভাবনা, আশা-আকাঙ্ক্ষা, আবেগ, ইচ্ছা-অনিচ্ছা ইত্যাদি মনস্তাত্ত্বিক উপাদানের মাধ্যমে পরিবর্তন হয়। এছাড়া সমাজ পরিবর্তনে মহৎ ব্যক্তির প্রভাব বিশেষভাবে ক্রিয়াশীলতার দরুন সমাজে প্রতিষ্ঠিত প্রথা, আচার-অনুষ্ঠান এবং কুসংস্কারের পরিবর্তন হয়ে থাকে। উদ্দীপকে সমাজ পরিবর্তনে শুধু অর্থনৈতিক কারণের কথা বলা হয়েছে। কিন্তু উপরিউক্ত কারণেও সমাজ পরিবর্তন হয়ে থাকে। সুতরাং এ কথা স্পষ্ট যে, সমাজ পরিবর্তনে শুধু অর্থনৈতিক কারণই একমাত্র কারণ নয়। বরং প্রযুক্তি, সংস্কৃতি, জৈবিক, মনস্তাত্ত্বিক প্রভৃতি কারণেও সামাজের পরিবর্তন ঘটে।
HSCSociology 1st Paperচট্টগ্রাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।