সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ শিক্ষা মানুষের প্রকৃতি ও আচরণে পরিবর্তন আনে। শিক্ষা মানুষের মধ্যে সুন্দর গুণগুলোকে ফুটিয়ে তোলে। আর এ প্রক্রিয়া শিশুর জন্মের পর পরিবার থেকে শুরু হয় এবং একসময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সমাপ্ত হয়। শিক্ষার মাধ্যমে সমাজের মানুষের মাঝে সামাজিক আদর্শ, ভাবধারা, বিশ্বাস ও মূল্যবোধের সৃষ্টি হয়। অর্থাৎ শিক্ষা মানুষের চিন্তাচেতনার উন্মেষ ঘটায়। এতে ধ্যানধারণার শ্রীবৃদ্ধি হয়। মানুষ অন্ধ, কুসংস্কার ও যুক্তিহীন জীবনাবরণ থেকে বিরত থাকে। শিক্ষা মানুষকে আত্মসচেতন করে তোলে, মনে উচ্চাকাঙ্ক্ষা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। অতএব বলা যায়, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বি…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর