উদ্দীপকে আলিফদের এলাকার পরিবর্তনে প্রযুক্তি উপাদানের প্রভাব সুস্পষ্ট।
পরিবেশের বস্তুগত উপাদানকে কীভাবে মানুষের প্রয়োজনে ব্যবহার করা যায় তার সাংস্কৃতিক তথ্যই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয় সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। যেমন- আধুনিক কৃমি প্রতি, ইন্টার ভিত্তিক প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি, শিল্প উৎপাদন ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও প্রসার সামাজিক পরিবর্তনে বিশেষভাবে সহায়তা করছে। যে উদ্দীপকেও বর্ণিত হয়েছে।
উদ্দীপকে দেখা যায়, আলিফদের বাড়ির পাশে শিল্প কারখানা গড়ে পর এলাকার বহু লোকের কর্মসংস্থান হয়। পাশাপাশি যাতায়াত ব্যাপক অবকাঠামোগত পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ সেখানে প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগিয়ে শিল্প কারখানা স্থাপিত হয়েছে। শিল্পায়ন ত্বরান্বিত হয়েছে এবং মানুষের জীবনযাত্রার মানও উন্ন হয়েছে। প্রযুক্তির সাহায্য ব্যতীত সেখানে শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হতো না। ফলে উল্লিখিত সামাজিক পরিবর্তনও ঘটত না। এজন্য বলা যায়, আলিফদের এলাকার সামাজিক পরিবর্তনে প্রযুক্তি উপাদানের প্রভাব সুস্পষ্ট ।