শ্রেণি ও জাতিবর্ণ সম্পর্কে ধারণা দাও ।
উত্তর: শ্রেণি ও জাতিবর্ণ হলো সামাজিক স্তরবিন্যাসের দুইটি রূপ। শ্রেণি বলতে একই আয়, একই ধরনের সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বোঝায়। এটি উন্মুক্ত একটি ব্যবস্থা। এ ব্যবস্থার মানুষ তার কর্মের মাধ্যমে তার সামাজিক অবস্থান পরিবর্তন করতে পারে। আবার জাতিবর্ণ হলো একটি বন্ধ ব্যবস্থা। অর্থাৎ এখানে পেশা কিংবা বিবাহ বংশ বা বর্ণের দ্বারা নির্ণীত হয়। সাধারণত হিন্দুধর্মে জাতিবর্ণ ব্যবস্থা দেখা যায় ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
শ্রেণি ও জাতিবর্ণ সম্পর্কে ধারণা দাও ।
উত্তর