উদ্দীপকে খালিদ হাসানের বর্ণনায় সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যেসব উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে খালিদ হাসানের বর্ণনায় সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদান এবং প্রযুক্তিগত উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংস্কৃতিক পরিবর্তন সমাজব্যবস্থাকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। সংস্কৃতি স্থিতিশীল নয়। পরিবর্তিত সমাজব্যবস্থার মধ্যে সংস্কৃতি মানবসমাজের গতিশীলতা অব্যাহত রাখে। উদ্দীপকের খালিদ হাসান বলেন, মানবসমাজ স্থিতিশীল নয়, বরং বৈচিত্র্যময় ও পরিবর্তনশীল, যা সামাজিক পরিবর্তনের সাংস্কৃতিক উপাদানকে নির্দেশ করে। আবার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রযুক্তি। আধুনিককালের শিল্পভিত্তিক উৎপাদন ব্যবস্থা এবং বৃহদায়তনবিশিষ্ট শিল্পকারখানা হলো প্রযুক্তির ব্যাপক প্রয়োগের প্রত্যক্ষ ফল। নতুন নতুন শিল্পকারখানা সমাজকে ক্রমশ শিল্পায়ন ও নগরায়ণের দিকে ধাবিত করে। খালিদ সাহেবও তার আলোচনায় বলেছেন, সমাজব্যবস্থা ক্রমশ শিল্পায়ন ও নগরায়ণের দিকে ধাবিত হচ্ছে। যা প্রযুক্তির প্রত্যক্ষ ফল। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদান এবং প্রযুক্তিগত উপাদানের প্রভাব লক্ষণীয়। যা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে খালিদ হাসানের বর্ণনায় সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যেসব উপা…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর