বাংলাদেশের সামাজিক পরিবর্তনের যেসব ধারা প্রবাহিত রয়েছে বলে তুমি মনে কর, তা আলোচনা কর।
উত্তর: বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে জৈবিক উপাদান, প্রযুক্তিগত উপাদান, সাংস্কৃতিক উপাদান, মনস্তাত্ত্বিক উপাদান এবং অর্থনৈতিক উপাদানের ধারা প্রাবহিত রয়েছে বলে আমি মনে করি। বাংলাদেশে বিভিন্ন কারণে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়। সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে জৈবিক উপাদান। জৈবিক উপাদান বলতে জন্ম-মৃত্যুহারের হ্রাস-বৃদ্ধি ও তার সামাজিক ফলাফল ইত্যাদিকে বোঝায়। আয়তন, জনসংখ্যার ঘনত্ব, বয়স প্রভৃতি কারণে সামাজিক পরিবর্তন হয়ে থাকে। প্রযুক্তিবিদ্যার ব্যবহারের কল্যাণে বাংলাদেশে শিল্পজাত দ্রব্যসামগ্রী উৎপাদন যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি উৎকর্ষও বৃদ্ধি পেয়েছে। যা সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখে। আবার সামাজিক পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সাংস্কৃতিক উপাদান। প্রথা, মূল্যবোধ, জীবনধারা প্রভৃতি সাংস্কৃতিক উপাদান সমাজকে পরিবর্তন করে। মানুষের চিন্তা-চেতনা, আশা-আকাঙ্ক্ষা, আবেগ-অনুভূতি, দৃষ্টিভঙ্গি, ইচ্ছা-অনিচ্ছা ইত্যাদি মনস্তাত্ত্বিক উপাদানকে ত্বরান্বিত করে। এছাড়া সামাজিক পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অর্থনৈতিক উপাদান। জীবনধারা ও মানসিকতার ওপর অর্থনীতির প্রভাব অস্বীকার করা যায় না। অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। উদাহারণস্বরূপ বলা যায়, আধুনিক শিল্পভিত্তিক সমাজের অধিবাসীদের জীবনধারা এবং কৃষিজীবী উপজাতীয় সমাজের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের জীবনধারা এক রকম নয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উপরে উল্লিখিত উপাদানগুলোর ধারা প্রবাহিত রয়েছে এবং এসব উপাদান পরস্পর পরস্পরের সাথে সম্পর্কিত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের সামাজিক পরিবর্তনের যেসব ধারা প্রবাহিত রয়েছে বলে তুমি মনে…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর