ছকটি সামাজিক পরিবর্তনের কার তত্ত্বকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ছকটি সামাজিক পরিবর্তনে কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বকে নির্দেশ করে। কার্ল মার্ক্স মানবসমাজের পরিবর্তনের কারণ হিসেবে ঐতিহাসিক বস্তুবাদকে চিহ্নিত করেছেন। এ মতবাদের মূল বিষয় হলো- মানুষের কোনো দর্শন বা ভাবধারার প্রভাবে সামাজিক পরিবর্তন সংঘটিত হয় না। বরং সমকালীন অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সামাজিক পরিবর্তনের মূল নিহিত থাকে। এই প্রেক্ষিতে কার্ল মার্ক্স পাঁচ ধরনের সমাজের কথা বলেছেন। যথা- ১. আদিম সাম্যবাদী সমাজ, ২. দাস সমাজ, ৩. সামন্ত সমাজ, ৪. পুঁজবাদী সমাজ ও ৫. সাম্যবাদী সমাজ। উদ্দীপকের ছকেও সামাজিক পরিবর্তনের এসব স্তরের কথা উল্লেখ রয়েছে। সুতরাং এটি স্পষ্ট যে ছকটি কার্ল মার্ক্সের সামাজিক পরিবর্তনের তত্ত্বকে নির্দেশ করে। ঐতিহাসিক বস্তুবাদ অনুযায়ী আদিম সাম্যবাদী সমাজ ছিল শ্রেণিহীন। এর পরবর্তী ধাপ হলো দাস সমাজ। এটি ছিল শ্রেণি বিভক্ত সমাজের প্রথম ধাপ। দাস সমাজের পরবর্তী সমাজ ছিল সামন্ত সমাজ, যা ছিল মূলত' ভূমিনির্ভর। এ সমাজে জমির মালিক ছিল ভূস্বামীরা। সামন্ত সমাজের ভাঙনের পটভূমিতেই পুঁজিবাদী সমাজের অভ্যুদয় ঘটে। এ সমাজে অবাধ প্রতিযোগিতা ছিল। সবশেষ ধাপটি হলো সাম্যবাদী সমাজ। এই সমাজের মূলমন্ত্র ছিল সাম্যবাদ প্রতিষ্ঠা করা। অর্থাৎ এই সাম্যবাদী সমাজে সম্পত্তিতে কোনো ব্যক্তিমালিকানা থাকবে না।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ছকটি সামাজিক পরিবর্তনের কার তত্ত্বকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর