শেয়ারFacebookWhatsApp

বর্তমান সমাজে উক্ত তত্ত্বের বাস্তবতা তুলে ধর।

উত্তর: বর্তমান সমাজে উক্ত তত্ত্ব তথা ঐতিহাসিক বস্তুবাদের পরিপূর্ণ প্রয়োগ লক্ষ করা যায় না। কার্ল মার্ক্স তার ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বে বলেন, সমাজ বিবর্তনের মাধ্যমে আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ এবং সবশেষ সাম্যবাদী সমাজে পরিণত হবে। মূলত পুঁজিবাদী সমাজের ভাঙনের পটভূমিতেই সমাজে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মার্ক্স বিশ্বাস করেন, রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র আসবে। এর মাধ্যমে কোনো শ্রেণি থাকবে না এবং সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। বর্তমান বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ হলো চীন, কিউবা, উত্তর কোরিয়া প্রভৃতি। তত্ত্বগতভাবে সমাজতান্ত্রিক হলেও এসব রাষ্ট্রে এখনো পরিপূর্ণভাবে মার্ক্সের বর্ণিত সাম্যবাদ প্রতিষ্ঠত হয়নি। কেননা তাত্ত্বিক বিবেচনায় সমাজতন্ত্রে কোনো শ্রেণির অস্তিত্ব নেই। কিন্তু বাস্তবে দেখা যায় কোনো সমাজই শ্রেণিহীন নয়। উল্লিখিত রাষ্ট্রগুলোতে শ্রেণিশোষণ বা সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা না থাকলেও কোনো সুযোগ-সুবিধা ভোগের তারতম্য থেকেই যায়। অর্থাৎ বর্তমান সমাজ প্রায়োগিকভাবে সাম্যবাদের চূড়ান্ত পর্যায়ে পৌছাতে পারেনি। সুতরাং বলা যায়, বর্তমান বিশ্বের অধিকাংশ দেশ মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ অনুযায়ী সামন্ত সমাজ পেরিয়ে পুঁজিবাদী সমাজে অবস্থান করছে। কিন্তু পুঁজিবাদী স্তর পেরিয়ে সমাজতন্ত্রে অবস্থান করলেও বাস্তবে এখনো পরিপূর্ণ সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়নি।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

বর্তমান সমাজে উক্ত তত্ত্বের বাস্তবতা তুলে ধর।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

দৃষ্টবাদের জনক ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ।

উত্তর

পরিবার ছাড়া শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ সম্পন্ন হয় না বলে পরিবারকে সামাজিকীকরণের প্রধান মাধ্যম বলা হয়। সামাজিকীকরণের প্রধান ও প্রথম মাধ্যম হচ্ছে পরিবার। মানুষ সাধারণত পরিবারে জন্মগ্রহণ করে ও বেড়ে ওঠে। মা-বাবা যে আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাস করে, শিশুরাও সাধারণত সেই আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাসী হয়। শিশু পরিবারের সদস্যদের ধ্যান-ধারণা, আদর্শ, মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়ে নিজের জীবন গঠন করে। এ কারণে পরিবারকে সামাজিকীকরণের প্রাথমিক ও প্রধান মাধ্যমও বলা হয়।

উত্তর

ছকটি সামাজিক পরিবর্তনে কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বকে নির্দেশ করে। কার্ল মার্ক্স মানবসমাজের পরিবর্তনের কারণ হিসেবে ঐতিহাসিক বস্তুবাদকে চিহ্নিত করেছেন। এ মতবাদের মূল বিষয় হলো- মানুষের কোনো দর্শন বা ভাবধারার প্রভাবে সামাজিক পরিবর্তন সংঘটিত হয় না। বরং সমকালীন অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সামাজিক পরিবর্তনের মূল নিহিত থাকে। এই প্রেক্ষিতে কার্ল মার্ক্স পাঁচ ধরনের সমাজের কথা বলেছেন। যথা- ১. আদিম সাম্যবাদী সমাজ, ২. দাস সমাজ, ৩. সামন্ত সমাজ, ৪. পুঁজবাদী সমাজ ও ৫. সাম্যবাদী সমাজ। উদ্দীপকের ছকেও সামাজিক পরিবর্তনের এসব স্তরের কথা উল্লেখ রয়েছে। সুতরাং এটি স্পষ্ট যে ছকটি কার্ল মার্ক্সের সামাজিক পরিবর্তনের তত্ত্বকে নির্দেশ করে। ঐতিহাসিক বস্তুবাদ অনুযায়ী আদিম সাম্যবাদী সমাজ ছিল শ্রেণিহীন। এর পরবর্তী ধাপ হলো দাস সমাজ। এটি ছিল শ্রেণি বিভক্ত সমাজের প্রথম ধাপ। দাস সমাজের পরবর্তী সমাজ ছিল সামন্ত সমাজ, যা ছিল মূলত' ভূমিনির্ভর। এ সমাজে জমির মালিক ছিল ভূস্বামীরা। সামন্ত সমাজের ভাঙনের পটভূমিতেই পুঁজিবাদী সমাজের অভ্যুদয় ঘটে। এ সমাজে অবাধ প্রতিযোগিতা ছিল। সবশেষ ধাপটি হলো সাম্যবাদী সমাজ। এই সমাজের মূলমন্ত্র ছিল সাম্যবাদ প্রতিষ্ঠা করা। অর্থাৎ এই সাম্যবাদী সমাজে সম্পত্তিতে কোনো ব্যক্তিমালিকানা থাকবে না।

উত্তর

বর্তমান সমাজে উক্ত তত্ত্ব তথা ঐতিহাসিক বস্তুবাদের পরিপূর্ণ প্রয়োগ লক্ষ করা যায় না। কার্ল মার্ক্স তার ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বে বলেন, সমাজ বিবর্তনের মাধ্যমে আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ এবং সবশেষ সাম্যবাদী সমাজে পরিণত হবে। মূলত পুঁজিবাদী সমাজের ভাঙনের পটভূমিতেই সমাজে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মার্ক্স বিশ্বাস করেন, রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র আসবে। এর মাধ্যমে কোনো শ্রেণি থাকবে না এবং সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। বর্তমান বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ হলো চীন, কিউবা, উত্তর কোরিয়া প্রভৃতি। তত্ত্বগতভাবে সমাজতান্ত্রিক হলেও এসব রাষ্ট্রে এখনো পরিপূর্ণভাবে মার্ক্সের বর্ণিত সাম্যবাদ প্রতিষ্ঠত হয়নি। কেননা তাত্ত্বিক বিবেচনায় সমাজতন্ত্রে কোনো শ্রেণির অস্তিত্ব নেই। কিন্তু বাস্তবে দেখা যায় কোনো সমাজই শ্রেণিহীন নয়। উল্লিখিত রাষ্ট্রগুলোতে শ্রেণিশোষণ বা সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা না থাকলেও কোনো সুযোগ-সুবিধা ভোগের তারতম্য থেকেই যায়। অর্থাৎ বর্তমান সমাজ প্রায়োগিকভাবে সাম্যবাদের চূড়ান্ত পর্যায়ে পৌছাতে পারেনি। সুতরাং বলা যায়, বর্তমান বিশ্বের অধিকাংশ দেশ মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ অনুযায়ী সামন্ত সমাজ পেরিয়ে পুঁজিবাদী সমাজে অবস্থান করছে। কিন্তু পুঁজিবাদী স্তর পেরিয়ে সমাজতন্ত্রে অবস্থান করলেও বাস্তবে এখনো পরিপূর্ণ সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়নি।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।