শেয়ারFacebookWhatsApp

সামাজিক প্রগতি কী?

উত্তর: মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার, পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় উত্তরণই সামাজিক প্রগতি।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সামাজিক প্রগতি কী?

উদ্দীপক

মেঘনার একটি শাখানদী দ্বারা আলীপুর গ্রামটি এক সময় মূল শহর থেকে বিচ্ছিন্ন ছিল। যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা। ঝড়-বৃষ্টির সময় নদী উত্তাল থাকলে শহরের সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যেতো। এলাকায় উৎপাদিত কৃষিপণ্য স্থানীয় বাজারে কম দামে বিক্রি হতো। পরবর্তীতে সরকারের উদ্যোগে এখানে একটি সেতু নির্মাণ হওয়ায় এ সকল অসুবিধা দূর হয়। চিকিৎসা, শিক্ষাসহ অন্যান্য সুবিধা পেতে লোকজন সহজেই শহরে আসতে পারে। তাছাড়া এ এলাকায় জমির দাম বৃদ্ধি পেয়েছে। কয়েকটি কারখানা গড়ে উঠেছে। ফলে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।

Dhaka · 2019

উত্তর

মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার, পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় উত্তরণই সামাজিক প্রগতি।

উত্তর

যেসব সামাজিক পরিবর্তন সমাজে ইতিবাচক বিকাশ ঘটায় এবং অনুন্নত স্তর থেকে উন্নত স্তরে উত্তরণ ঘটায় তাকে উন্নয়ন বলে । সামাজিক পরিবর্তন হলো সমাজব্যবস্থার সার্বিক দিক বা যেকোনো অংশের ক্রিয়াগত রূপান্তর। এটি নৈতিকতা বা অনৈতিকতার সঙ্গে সম্পর্কযুক্ত নয় বরং যৌক্তিকভাবে নিরপেক্ষ । অপরপক্ষে উন্নয়ন হলো একটি ক্রমাগত প্রসার যা সমাজকে ইতিবাচক দিকে ধাবিত করে। সামাজিক পরিবর্তন পরিকল্পিত বা অপরিকল্পিত হতে পারে কিন্তু উন্নয়ন পরিকল্পিতভাবে হয়ে থাকে । অতএব বলা যায় যে, সব সামাজিক পরিবর্তন উন্নয়ন নয়।

উত্তর

আলীপুর গ্রামের সামাজিক পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার প্রভাব লক্ষ করা যায়। একটি দেশের সামাজিক উন্নয়নে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। এদেশে বর্তমানে গ্রামের সাথে শহরের সড়ক, রেল, নৌপথে যোগাযোগ স্থাপিত হয়েছে। তাছাড়া ই-মেইল, ফ্যাক্স, ইন্টারনেটের ফলে পৃথিবীর অন্যান্য দেশের সাথে খুব সহজেই যোগাযোগ রক্ষা করা যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দেশে দ্রুত নগরায়ণ ও শিল্পায়ন ঘটে, य কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং সামাজিক পরিবর্তন সাধিত হয় । উদ্দীপকের আলীপুর গ্রামে একটি সেতু নির্মিত হয়েছে, যার ফলে গ্রামের মানুষ দ্রুত সময়ে শহরে আসতে পারছে। তারা তাদের শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য সুবিধাসমূহ দ্রুত শহর থেকে গ্রহণ করতে পারছে। এ সেতুটি নির্মাণ হওয়ার পর গ্রামের সাথে শহরের যোগাযোগ আরো সুদৃঢ় হয়েছে। ফলে দ্রুত সামাজিক পরিবর্তন হচ্ছে। তাই বলা যায়, উক্ত গ্রামের সামাজিক পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে।

উত্তর

আলীপুর গ্রামের বর্তমান অবস্থা আর্থ-সামাজিক পরিবর্তনে কার্যকর ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি । সামাজিক পরিবর্তন বলতে সমাজকাঠামোর অভ্যন্তরে সংঘটিত এমন পরিবর্তনকে বোঝায় যার দীর্ঘমেয়াদি এবং আপেক্ষিক অর্থে গুরুত্বপূর্ণ ফলশ্রুতি রয়েছে। ভৌগোলিক পরিবর্তনের তুলনায় সামাজিক পরিবর্তন দ্রুতগতিতে সাধিত হয়। সামাজিক পরিবর্তনের মাধ্যমে সমাজের মধ্যস্থ সাংস্কৃতিক, অর্থনৈতিক, আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন আসে। উদ্দীপকে আলীপুর গ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে গ্রামবাসী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে। এখন তারা পূর্বের তুলনায় অতিদ্রুত সময়ের মধ্যে শহরে পৌছাতে পারছে। আগে যাতায়াত ব্যবস্থার সুব্যবস্থা না থাকায় তারা কৃষিপণ্যের ন্যায্যমূল্য পেতো না কিন্তু বর্তমানে এ সমস্যার সমাধান হয়েছে। বর্তমানে তাদের এলাকায় নতুন শিল্পকারখানা গড়ে উঠেছে, ফলে নতুন কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে। এ কারণে গ্রামটি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে উন্নত হয়ে উঠছে। কিন্তু যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন না হতো তাহলে তাদের সমাজজীবনে এসব আর্থ-সামাজিক উন্নতি সম্ভব হতো না । উপরের আলোচনা থেকে নির্দ্বিধায় বলতে পারি যে, উদ্দীপকের গ্রামের সামাজিক পরিবর্তন তাদের আর্থ-সামাজিক পরিবর্তনে যুগান্তকারী প্রভাব ফেলবে।
HSCSociology 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।