সকল সামাজিক পরিবর্তন উন্নয়ন নয়'— বুঝিয়ে লেখো।
উত্তর: যেসব সামাজিক পরিবর্তন সমাজে ইতিবাচক বিকাশ ঘটায় এবং অনুন্নত স্তর থেকে উন্নত স্তরে উত্তরণ ঘটায় তাকে উন্নয়ন বলে । সামাজিক পরিবর্তন হলো সমাজব্যবস্থার সার্বিক দিক বা যেকোনো অংশের ক্রিয়াগত রূপান্তর। এটি নৈতিকতা বা অনৈতিকতার সঙ্গে সম্পর্কযুক্ত নয় বরং যৌক্তিকভাবে নিরপেক্ষ । অপরপক্ষে উন্নয়ন হলো একটি ক্রমাগত প্রসার যা সমাজকে ইতিবাচক দিকে ধাবিত করে। সামাজিক পরিবর্তন পরিকল্পিত বা অপরিকল্পিত হতে পারে কিন্তু উন্নয়ন পরিকল্পিতভাবে হয়ে থাকে । অতএব বলা যায় যে, সব সামাজিক পরিবর্তন উন্নয়ন নয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সকল সামাজিক পরিবর্তন উন্নয়ন নয়'— বুঝিয়ে লেখো।
উত্তর