শেয়ারFacebookWhatsApp

হার্বার্ট স্পেন্সার বিবর্তনের কতটি ধরনের কথা বলেছেন?

উত্তর: বিবর্তনবাদী মতবাদের প্রবক্তা হার্বার্ট স্পেন্সার বিবর্তনের চারটি ধরনের কথা বলেছেন।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

হার্বার্ট স্পেন্সার বিবর্তনের কতটি ধরনের কথা বলেছেন?

উদ্দীপক

কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বক্তৃতায় নবীনদের উদ্দেশ্যে বললেন, সুশিক্ষার মাধ্যমেই জাতির ভাগ্যের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে, তবেই উন্নয়ন সম্ভব। কেননা, তোমরাই জাতির ভবিষ্যৎ ও দেশ বিনির্মাণের অগ্রযাত্রার সৈনিক।

Dhaka · 2017

উত্তর

বিবর্তনবাদী মতবাদের প্রবক্তা হার্বার্ট স্পেন্সার বিবর্তনের চারটি ধরনের কথা বলেছেন।

উত্তর

বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় বিশ্বায়ন বলতে মূলত কোনো কিছুর স্থানিক থেকে বৈশ্বিক রূপ লাভ করাকে বোঝায়। বিশ্বায়নের ফলে বিশ্বব্যাপী যোগাযোগের একটি অবকাঠামো গড়ে উঠেছে। এর মধ্যে ইন্টারনেটের ভূমিকা লক্ষণীয়। যার ফলে বিশ্বব্যাপী পণ্যের উন্মুক্ত বাজার সৃষ্টি হয়েছে, মুদ্রা চলাচল ও বিনিময় প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে, বহুস্তর বিশিষ্ট রাজনীতির জন্ম হয়েছে। ঠাণ্ডা যুদ্ধের সমাপ্তি ও গণতন্ত্রায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। সর্বোপরি জনসংখ্যা এবং স্থানান্তর গমনও বৃদ্ধি পেয়েছে। মূলত এগুলোই বিশ্বায়নের ইতিবাচক দিককে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে চলার প্রত্যয়টি বলতে এখানে প্রগতিকে নির্দেশ করা হয়েছে। সামাজিক পরিবর্তনের একটি বিশেষ ধরন হলো প্রগতি। প্রগতি শব্দটি ল্যাটিন শব্দ 'Pro-grediogredio^{\prime} শব্দ থেকে এসেছে। যার অর্থ হলো stepforward\to step forward বা সামনে চলা। প্রগতির মৌলিক অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে চলা। যেমন- শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রগতি। অর্থাৎ, কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তনই প্রগতি। আবার মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার এবং পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় সামাজিক উত্তরণকে প্রগতি বলা যায়। সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায় পরিবর্তিত করা যায় তবে সেটিই হবে প্রগতি। উদ্দীপকে দেখা যায়, কলেজের নবীনবরণ অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি নবীনদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষার মাধ্যমেই জাতির ভাগ্যের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে, তবেই উন্নয়ন সম্ভব। সভাপতির এ বক্তব্য সামাজিক পরিবর্তনের অন্যতম প্রত্যয় প্রগতিকেই বোঝানো হয়েছে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি প্রগতিকেই নির্দেশ করে এবং এটি সামাজিক পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয়।

উত্তর

উন্নয়ন প্রত্যয়টি সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয়। প্রত্যয়টি সমাজবিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা হলো- বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো উন্নয়ন। উন্নয়ন শব্দটির অর্থ হচ্ছে জন্মলগ্ন থেকে কোনো কিছুর ক্রমশ বিকাশ বা পরিপূর্ণতা লাভ। উন্নয়ন একটি বহুমুখী ধারণা যা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি বিষয়কে একত্রীভূত করে। উন্নয়ন প্রসঙ্গে সমাজতত্ত্ববিদ টি.বি. বটোমোর (T.B. Bottomore) বলেন, সাধারণ অর্থে উন্নয়ন বলতে বোঝায় ক্রমাগত প্রসার, কোনো কিছু ক্ষুদ্র অংশের পূর্ণতার বিকাশ; বীজের মধ্যে যা নিহিত তার ক্রমোন্নতি। উন্নয়ন প্রসজো Myrdal বলেন, উন্নয়ন হচ্ছে পশ্চাৎপদ অবস্থা থেকে ক্রমশ বর্তমান, সংখ্যাবাচক এবং গুণবাচক পরিবর্তন যা ইতিবাচক রূপান্তরকে নির্দেশ করে। অতএব উন্নয়ন বলতে ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। উন্নয়ন হচ্ছে একটি সামাজিক পরিবর্তন প্রক্রিয়া। এ পরিবর্তন হচ্ছে মানুষের সামাজিক আকাঙ্ক্ষা। মূল্যেবোধের আলোকে সামাজিক পরিবর্তন বলতে বোঝায় বহুবিধ আন্তঃসম্পর্কের পরিবর্তনশীল প্রক্রিয়া। অর্থাৎ সমাজকাঠামো, সামাজিক প্রতিষ্ঠানসমূহ তথা সার্বিকভাবে সামাজিক সম্পর্কের পরিবর্তন। এ পরিবর্তন যখন মানুষের জীবনমান, সামাজিক সম্পর্ক, শান্তি, স্থিতিশীলতা, ব্যক্তিস্বাধীনতা ও মুক্তির প্রসারণ ঘটায় তখন তা সামাজিক উন্নয়ন হিসেবে বিবেচিত হয়। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উন্নয়ন সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচিত প্রত্যয় যা সমাজের ইতিবাচক পরিবর্তনকে নিদেশ করে।
HSCSociology 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।