শেয়ারFacebookWhatsApp

প্রগতি কাকে বলে?

উত্তর: মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার এবং পরিকল্পনা ও পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় উত্তরণকে প্রগতি বলে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

প্রগতি কাকে বলে?

উদ্দীপক

"মানুষের জীবন এখন আর আগের মতো নেই। আগে চিঠিপত্র আসতে দিনের পর দিন লেগে যেত। আর এখন যেকোনো চিঠিপত্র পৃথিবীর যেকোনো প্রান্তে পাঠিয়ে দেয়া যায়। ঘরে বসেই পৃথিবীর যাবতীয় খবরাখবর পাওয়া যায়।" কথাগুলো বলে দবির মিয়া একটু থামেন। এরপর বলেন, "এসব কিছুই সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রগতিতে। এছাড়া কলকারখানা স্থাপনের ফলে মানুষের পেশায় এসেছে বৈচিত্র্য, জীবনযাপন প্রণালিতে এসেছে পরিবর্তন।"

Rajshahi · 2018

উত্তর

মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার এবং পরিকল্পনা ও পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় উত্তরণকে প্রগতি বলে।

উত্তর

সভ্যতা ও শ্রেণির পরিবর্তনের কারণে সমাজের মানুষের আচরণে যে পরিবর্তন আসে তাকে সামাজিক আচরণের রূপান্তর বলে। সামাজিক আচরণের রূপান্তর নানা কারণে হতে পারে। এক্ষেত্রে সামাজিক শ্রেণির পরিবর্তনকে এ রূপান্তর প্রক্রিয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা যায়। যেমন- দরিদ্র শ্রেণি থেকে সমাজের মানুষ যখন ধনী শ্রেণিতে পরিণত হয়, তখন সংশ্লিষ্ট মানুষের আচার-আচরণ ও সামাজিক প্রথায় ব্যাপক পরিবর্তন আসে।

উত্তর

উদ্দীপকে সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ যোগাযোগ ব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা সামাজিক পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। যোগাযোগ ব্যবস্থাকে সামাজিক পরিবর্তনের পূর্বশর্ত বলা যেতে পারে। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হয়েছে সামাজিক পরিবর্তনও তত দ্রুততর হয়েছে, বিকাশ লাভ করেছে সমাজ। গ্রামের সাথে শহরের সড়ক, রেল বা জলপথের যোগাযোগ নিশ্চিত হলে গ্রামের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হতে বাধ্য। আবার টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা নগর জীবনের আর্থ-সামাজিক ক্ষেত্রে নবযুগের সূচনা করেছে। এর ফলে এখন বিশ্বব্যাপী যোগাযোগ করা সম্ভব হচ্ছে মুহূর্তের মধ্যেই। উদ্দীপকের দবির মিয়া বলেন, আগে চিঠিপত্র আসতে দিনের পর দিন লেগে যেত। এখন চিঠিপত্র পৃথিবীর যেকোনো প্রান্তে খুব অল্প সময়ে পাঠানো যায়। ঘরে বসেই পৃথিবীর যাবতীয় খবরাখবর পাওয়া যায়, যা মূলত সামাজিক পরিবর্তনে উন্নত যোগাযোগ ব্যবস্থার ভূমিকাকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সামাজিক পরিবর্তন একটি বিশেষ সমাজব্যবস্থা তথা শিল্প সমাজব্যবস্থাকে নির্দেশ করে। শিল্পযুগে সমাজব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। সামন্তযুগে যারা শোষিত শ্রেণি ছিল তারাই এ সময় যোগ দেয় কলকারখানায়। মজুরির বিনিময়ে তারা কাজ করতে শুরু করে। প্রত্যেকেই যার যার ব্যক্তিগত সম্পত্তি উৎপাদনের কাজে ব্যবহার করে মুনাফা অর্জন করতে থাকে। ক্ষুদ্র শিল্পকারখানাগুলো রূপান্তরিত হয় বৃহৎ আকারের শিল্পকারখানায়। ভূমিতে যান্ত্রিক চাষের ফলে উৎপাদন বেড়ে যায় বহুগুণ। সম্পত্তির হস্তান্তর, বেচাকেনা ও লগ্নি বৃদ্ধি পায়। সমাজ হয় অধিকতর গতিশীল, বৃদ্ধি পায় শ্রেণি বৈষম্য, মানুষের পেশায় আসে বৈচিত্র্যময় পরিবর্তন। শুধু তাই নয় এ সমাজব্যবস্থায় মানুষের জীবনযাপন প্রণালিতেও ব্যাপক পরিবর্তন এসেছে। উদ্দীপকের দবির মিয়া বলেন, "কলকারখানা স্থাপনের ফলে মানুষের পেশায় এসেছে বৈচিত্র, জীবনযাপন প্রণালিতে এসেছে পরিবর্তন"। এর মাধ্যমে মূলত তিনি শিল্প সমাজব্যবস্থাকে নির্দেশ করেছেন, যা উপরের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত সামাজিক পরিবর্তন একটি বিশেষ সমাজব্যবস্থা অর্থাৎ শিল্প সমাজব্যবস্থাকে নির্দেশ করে।
HSCSociology 1st PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।