উন্নয়ন বলতে কী বোঝ ?
উত্তর: উন্নয়ন হচ্ছে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন প্রক্রিয়া । কোনো কিছুর ইতিবাচক বিকাশের মাধ্যমে অনুন্নত স্তর থেকে উন্নত স্তরে উত্তরণকে উন্নয়ন বলে। অর্থনীতিবিদ গুনার মিরডাল বলেন, “উন্নয়ন হচ্ছে পশ্চাৎপদ অবস্থা থেকে ক্রমশ বর্ধমান, সংখ্যাবাচক এবং গুণবাচক পরিবর্তন, যা ইতিবাচক রূপান্তরকে নির্দেশ করে।” বস্তুত উন্নয়ন বলতে কোনো কিছুর ক্ষুদ্র অংশের ক্রমাগত প্রসার ও পূর্ণতার বিকাশকে বোঝায় ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উন্নয়ন বলতে কী বোঝ ?
উত্তর