উদ্দীপকে শামীমের ক্ষেত্রে কোন ধরনের অপরাধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শামীমের ক্ষেত্রে কিশোর অপরাধের কথা বলা হয়েছে।কিশোর অপরাধ হচ্ছে কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধ। আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলে গণ্য করা হয়। কিশোর-কিশোরী কর্তৃক সংঘটিত সামাজিক মূল্যবোধ, রীতিনীতি ও ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক এবং আইনশৃঙ্খলার পরিপন্থি যেকোনো কাজকেই কিশোর অপরাধ বলে গণ্য করা হয়। কিশোর অপরাধের কয়েকটি দৃষ্টান্ত হচ্ছে ছোটখাটো চুরি, পকেটমার, অশালীন আচরণ, মেয়েদের উত্ত্যক্ত করা ইত্যাদি। কিশোর-কিশোরীরা যেসব কারণে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- দরিদ্রতা, পিতা-মাতার দায়িত্বহীনতা, অসৎ সঙ্গ, কুরুচিপূর্ণ চলচ্চিত্র ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, শামীমের বয়স - পনেরো বছর এবং যে গরিব ঘরের ছেলে। তার বাবা-মা ব্যস্ততার কারণে তার প্রতি খেয়াল নিতে পারে না। এই সুযোগে সে স্কুলে না গিয়ে বখাটে বন্ধুদের সাথে পাড়ার মোড়ে আড্ডা মেরে বাজে সময় কাটায়। ফলে সে আস্তে আস্তে নেশার জগতে পা বাড়ায় এবং ছোটোখাটো চুরি, ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। এভাবে একসময় সে পুলিশের খাতায় দাগি আসামি হিসেবে চিহ্নিত হয়। সুতরাং শামীমের বয়স ও কার্যপ্রণালি বিচার-বিশ্লেষণ করে বলা যায়, শামীম একজন কিশোর অপরাধী, যা উপরের আলোচনায় স্পষ্টত বর্ণিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শামীমের ক্ষেত্রে কোন ধরনের অপরাধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর