উক্ত ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তোমার সুচিহ্নিত সুপারিশ পেশ কর।
উত্তর: উক্ত ধরনের অপরাধ অর্থাৎ কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আমি সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার সুপারিশ করব।কিশোর অপরাধের সঙ্গে পারিবারিক পরিবেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সুষ্ঠু ও স্নেহময় পারিবারিক পরিবেশ একজন কিশোরকে সঠিক পথে পরিচালিত করতে পারে, আর ত্রুটিপূর্ণ পরিবেশ তাকে অপরাধের দিকে ঠেলে দিতে পারে। তাই পরিবারে ভালোবাসা, শৃঙ্খলা ও পারস্পরিক বোঝাপড়া নিশ্চিত করা জরুরি। একইভাবে ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা কিশোরদের অপরাধপ্রবণ করে তুলতে পারে। এজন্য শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বাস্তবমুখী করে গড়ে তোলা প্রয়োজন। কিশোরদের মধ্যে সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে, যাতে তারা সঠিক-ভুলের পার্থক্য বুঝতে পারে। সমাজের ইতিবাচক আদর্শের সাথে তাদের পরিচয় করানো এবং উপযুক্ত শিক্ষার মাধ্যমে জনকল্যাণের মানসিকতা গড়ে তোলা দরকার। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ ও প্রাতিষ্ঠানিক সংস্কার কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরি ভূমিকা রাখতে পারে। সবমিলিয়ে পরিবার, শিক্ষা, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই কিশোর অপরাধ প্রতিরোধের মূল চাবিকাঠি।পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত অপরাধ তথা কিশোর অপরাধ কমাজের জন্য হুমকিস্বরূপ। তাই উপরের পদক্ষেপগুলো যথাযথভাবে গ্রহণ করতে পারলে এ ধরনের অপরাধ বহুলাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমি মনে করি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তোমার সুচিহ্নিত সুপারিশ পেশ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর