উদ্দীপকে উল্লিখিত কাজলের প্রথম পর্যায়ের কর্মকাণ্ডকে অপরাধ বলা হয়।
সাধারণত সামাজিক মূল্যবোধ পরিপন্থি বা রাষ্ট্রীয় আইন পরিপন্থি কাজকে অপরাধ বলা হয়। অর্থাৎ সামাজিক শৃঙ্খলার বিপরীত কাজই অপরাধ। স্থান-কাল-পাত্রভেদে অপরাধের সংজ্ঞা ভিন্ন হয়ে থাকে। তাই অপরাধের সার্বজনীন সংজ্ঞা পাওয়া যায় না। আমরা চারপাশে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হতে দেখি। তবে বৈশিষ্ট্য ও মাত্রা অনুযায়ী অপরাধের মাত্রাও বিভিন্ন হয়ে থাকে। অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পরে এমনসব কর্মকাণ্ড হলো- ছিনতাই, ধর্ষণ, না বলে টাকা নেওয়া, হত্যাকান্ড ইত্যাদি।
উদ্দীপকে দেখতে পাই, কাজল তার বাবার পকেট থেকে না বলে টাকা নেয় এবং ধূমপানসহ চুরি, ছিনতাই, হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে। কাজলের এমন কর্মকাণ্ড সামাজিক মূল্যবোধ ও রাষ্ট্রীয় আইন পরিপন্থি। যা উপরে আলোচিত অপরাধ প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বোঝা যায়, কাজলের কর্মকাণ্ডগুলো অপরাধ।