উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে অপরাধ প্রত্যয়টি প্রযোজ্য।
অপরাধ হলো সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন। এটি একটি সামাজিক ঘটনা কিন্তু কোনো সহজাত প্রবৃত্তির ফল নয়। স্থান ও ব্যক্তিভেদে অপরাধ বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন- ভদ্রবেশী অপরাধ, নমনীয় মাত্রার অপরাধ, অভ্যাসগত অপরাধ, রাজনৈতিক অপরাধ প্রভৃতি। সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজে প্রচলিত বিধি-বিধান বা মূল্যবোধ বিরোধী আচরণ অপরাধ হিসেবে বিবেচিত। অনুরূপভাবে রাষ্ট্রীয় আইনে যেসব কাজ নিষিদ্ধ বলে ঘোষিত সেসব কাজ করাও অপরাধ। সমাজবিজ্ঞানী র্যাডক্লিফ ব্রাউনের মতে, “যে প্রচলিত রীতিনীতি ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা আছে তা ভঙ্গ করাই অপরাধ।”
উদ্দীপকে আয়কর ফাঁকি, মিথ্যা সাক্ষ্যদান, চুরি, হত্যা প্রভৃতি বিষয়ের উল্লেখ রয়েছে। এসব কর্মকাণ্ড আইন কর্তৃক সমর্থিত না, তাই এগুলো অপরাধমূলক কাজ। সুতরাং এটা বলা যায় যে ? চিহ্নিত স্থানে অপরাধ প্রত্যয়টি প্রযোজ্য।