শেয়ারFacebookWhatsApp

সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?

উত্তর: সামাজিক নিয়ন্ত্রণ বলতে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে সামাজিক নিয়ম প্রতিষ্ঠাকে বোঝায়। বস্তুত সামাজিক নিয়ন্ত্রণ বলতে সমাজ কর্তৃক গৃহীত এমন সব পন্থা, ব্যবস্থা বা প্রক্রিয়াকে বোঝায় যার সাহায্যে ব্যক্তির সমাজকর্ম, তার চালচলন, আচার-ব্যবহার ইত্যাদি সমাজ কর্তৃক ইঙ্গিত ধারায় পরিচালিত হয়। যেমন- দুষ্টের দমন, শিষ্টের পালন। সুতরাং বলা যায়, সমাজের সদস্যবৃন্দ সমাজ স্বীকৃত পন্থায় কাঙ্ক্ষিত আচরণ করবে এমন নিশ্চয়তা প্রদানকারী ব্যবস্থা এবং প্রক্রিয়াই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

বিচ্যুত আচরণ হলো ঐসব আচরণ যেগুেলো সামাজিক প্রত্যাশাকে পূরণ করতে পারে না।

উত্তর

সামাজিক নিয়ন্ত্রণ বলতে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে সামাজিক নিয়ম প্রতিষ্ঠাকে বোঝায়। বস্তুত সামাজিক নিয়ন্ত্রণ বলতে সমাজ কর্তৃক গৃহীত এমন সব পন্থা, ব্যবস্থা বা প্রক্রিয়াকে বোঝায় যার সাহায্যে ব্যক্তির সমাজকর্ম, তার চালচলন, আচার-ব্যবহার ইত্যাদি সমাজ কর্তৃক ইঙ্গিত ধারায় পরিচালিত হয়। যেমন- দুষ্টের দমন, শিষ্টের পালন। সুতরাং বলা যায়, সমাজের সদস্যবৃন্দ সমাজ স্বীকৃত পন্থায় কাঙ্ক্ষিত আচরণ করবে এমন নিশ্চয়তা প্রদানকারী ব্যবস্থা এবং প্রক্রিয়াই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ।

উত্তর

উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে অপরাধ প্রত্যয়টি প্রযোজ্য। অপরাধ হলো সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন। এটি একটি সামাজিক ঘটনা কিন্তু কোনো সহজাত প্রবৃত্তির ফল নয়। স্থান ও ব্যক্তিভেদে অপরাধ বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন- ভদ্রবেশী অপরাধ, নমনীয় মাত্রার অপরাধ, অভ্যাসগত অপরাধ, রাজনৈতিক অপরাধ প্রভৃতি। সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজে প্রচলিত বিধি-বিধান বা মূল্যবোধ বিরোধী আচরণ অপরাধ হিসেবে বিবেচিত। অনুরূপভাবে রাষ্ট্রীয় আইনে যেসব কাজ নিষিদ্ধ বলে ঘোষিত সেসব কাজ করাও অপরাধ। সমাজবিজ্ঞানী র্যাডক্লিফ ব্রাউনের মতে, “যে প্রচলিত রীতিনীতি ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা আছে তা ভঙ্গ করাই অপরাধ।” উদ্দীপকে আয়কর ফাঁকি, মিথ্যা সাক্ষ্যদান, চুরি, হত্যা প্রভৃতি বিষয়ের উল্লেখ রয়েছে। এসব কর্মকাণ্ড আইন কর্তৃক সমর্থিত না, তাই এগুলো অপরাধমূলক কাজ। সুতরাং এটা বলা যায় যে ? চিহ্নিত স্থানে অপরাধ প্রত্যয়টি প্রযোজ্য।

উত্তর

সমাজজীবনে অপরাধ সংঘটিত হওয়ার পিছনে নানাবিধ কারণ রয়েছে। অপরাধের পিছনে নানাবিধ আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণ বিদ্যমান। অপরাধের প্রধান কারণগুলোর অন্যতম হলো- ভৌগোলিক পরিবেশ, বংশগত প্রকৃতি, দৈহিক ও মানসিক প্রকৃতি, অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিবেশ ইত্যাদি । অর্থনৈতিক কারণে সমাজে প্রচুর পরিমাণে অপরাধ সংঘটিত হতে দেখা যায়। আর্থিক অনটন দেখা দিলে অপরাধপ্রবণতা বেড়ে যায়। সাধারণত গরীব শ্রেণির মানুষের মধ্যে অপরাধ করার প্রবণতা বেশি। এক্ষেত্রে অর্থনৈতিক অসচ্ছলতা মূল কারণ। ত্রুটিপূর্ণ সামাজিক পরিবেশ অপরাধ প্রবণতা বৃদ্ধি করে । সমাজে সঠিক সামাজিকীকরণের অভাবেও বিধি অমান্য করার প্রবণতা বৃদ্ধি পায়। পাশাপাশি পারিবারিক পরিবেশও ব্যক্তিকে অপরাধপ্রবণ করতে পারে। একটি পরিবার যেমন একটি শিশুকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, তেমনি পরিবারের অস্বাভাবিক পরিবেশে সে অপরাধী হয়ে উঠতে পারে। ভৌগোলিক পরিবেশও কখনও কখনও অপরাধের কারণ হিসেবে কাজ করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ডিসেম্বর মাসে শীতের দীর্ঘ রাতে চুরির পরিমাণ বেড়ে যায়। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, নির্দিষ্ট কোনো একটি কারণে অপরাধ সংঘটিত হয় না, বরং অপরাধ সংঘটিত হওয়ার পিছনে আর্থ- সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক নানা কারণ দায়ী।
HSCSociology 1st Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।