শেয়ারFacebookWhatsApp

কিশোর অপরাধ কাকে বলে?

উত্তর: কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকে বিশোর অপরাধ বলে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

কিশোর অপরাধ কাকে বলে?

উদ্দীপক

ঘটনা-১: মোহাম্মদপুর এলাকায় একটি ফ্ল্যাটে মুখোশধারী একদল লোক অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে যায়।ঘটনা-২: সোহেল বড়দের সালাম দেয় না, মা-বাবার কথা শুনে না এবং স্কুলেও ঠিকমতো যায় না।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকে বিশোর অপরাধ বলে।

উত্তর

অপরাধ প্রতিরোধে সুষ্ঠু পারিবারিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটি সুস্থ, নৈতিকতাপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পারিবারিক পরিবেশ অপরাধ প্রতিরোধে বড় ভূমিকা রাখে। পরিবারই হলো ব্যক্তির প্রথম শিক্ষালয় যেখানে নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক আচরণের শিক্ষা দেওয়া হয়। সঠিক দিক নির্দেশনার শিক্ষা পেলে সন্তানরা আইন মেনে চলবে এবং অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে থাকবে। তাই সমাজে অপরাধ কমাতে হলে পরিবারিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। এর জন্য পরিবারকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ এ সংঘটিত অপরাধের ধরনটি হলো সম্পত্তি ও ব্যক্তির বিরুদ্ধে অপরাধ। অপরাধ বলতে মানুষের এমন সব আচরণকে বোঝায়, যা জনকল্যাণ বিরোধী, সমাজের বিধিবদ্ধ ব্যবস্থার পরিপন্থি ও নিষিদ্ধ এবং আইন অনুযায়ী শাস্তিযোগ্য। আইনের ধরন নির্ধারণের ক্ষেত্রে পাশ্চাত্যের সমাজবিজ্ঞানীরা সম্পত্তি ও ব্যক্তির বিরুদ্ধে অপরাধের কথা বলেছেন। কোনো ব্যক্তির ওপর হামলা, সম্পত্তি আত্মসাৎ, চুরি, ছিনতাই, ডাকাতি, জবরদখল, হত্যা বা হত্যাচেষ্টা, মারধর, মানহানি ইত্যাদি সম্পত্তি বা ব্যক্তির বিরুদ্ধে অপরাধ। যেমনটি উদ্দীপকের ঘটনা-১ এ লক্ষণীয়। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, মোহাম্মদপুর এলাকায় একটি ফ্ল্যাটে মুখোশধারী একদল লোক অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণলংকার ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে যায়। পূর্বোক্ত আলোচনায় সুস্পষ্ট যে, জবরদখল, ছিনতাই বা ডাকাতি সম্পত্তি বা ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ এর ঘটনাটি নিঃসন্দেহে সম্পত্তি বা ব্যক্তির বিরুদ্ধে অপরাধ।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২ বিচ্যুতি নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে। বিচ্যুতি বলতে বোঝায় সমাজের স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি কোনো কাজ। এটি গোষ্ঠী বা সমাজের সামাজিক আদর্শকে ভঙ্গ করে। মা-বাবার কথা না শোনা, বড়দের সালাম না দেওয়া, ঠিকমতো স্কুলে না যাওয়া, স্কুল পালানো, বড়দের অসম্মান করা প্রভৃতি বিচ্যুতিমূলক আচরণের উদাহরণ। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, সোহেল বড়দের সালাম দেয় না, মা-বাবার কথা শোনে না প্রভৃতি। যা স্পষ্টত বিচ্যুতি। ঘটনা-১ এর অপরাধের সাথে ঘটনা-২ এর বিচ্যুতির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। যেমন- রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক আচরণই অপরাধ। অর্থাৎ সমাজ ও রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমকেই অপরাধ বলে গণ্য করা হয়। পক্ষান্তরে, বিচ্যুতিমূলক আচরণ হচ্ছে সামাজিক মূল্যবোধ পরিপন্থি এমন কিছু অস্বাভাবিক আচরণ যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে কিন্তু রাষ্ট্রীয় আইনে এর জন্য কোনো শাস্তির বিধান নেই। রাষ্ট্রীয় আইনের পরিপন্থি যেকোনো কাজই অপরাধ বলে পরিগণিত হয়। অন্যদিকে, সামাজিক মূল্যবোধের পরিপন্থি যেকোনো আচরণ বিচ্যুতির পর্যায়ে পড়ে। অপরাধ হচ্ছে আইনের দ্বারা নিষিদ্ধ আচরণ। অন্যদিকে, বিচ্যুতিমূলক আচরণ হচ্ছে সামাজিক মূল্যবোধ, ঐতিহ্য ও রীতিনীতির পরিপন্থি আচরণ। অপরাধ সামাজিক ও রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক। অন্যদিকে, বিচ্যুতিমূলক আচরণ সামাজিক মূল্যবোধ, ঐতিহ্য ও রীতিনীতির সাথে সাংঘর্ষিক। সব ধরনের বিচ্যুতিমূলক আচরণ অপরাধ নয়। কিন্তু সব অপরাধই বিচ্যুতিমূলক আচরণ। অপরাধ এমন এক ধরনের অনাকাঙ্ক্ষিত বা অস্বাভাবিক আচরণ যা অনানুষ্ঠানিক কোনো বাহন বা সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। অন্যদিকে, বিচ্যুতিমূলক আচরণ নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে অপরাধ থেকে সহজ। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, অপরাধ এবং বিচ্যুতিমূলক আচরণ উভয়ই সমাজের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। তাই এর কোনোটিই সমাজের কাছে কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়।
HSCSociology 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।