উদ্দীপকে তন্নির ক্ষেত্রে গৃহীত ব্যবস্থা অর্থাৎ পুলিশ প্রশাসনের ভূমিকা অপরাধ প্রতিরোধে যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করি।
পুলিশ প্রশাসন হচ্ছে প্রত্যক্ষ আইন প্রয়োগকারী সংস্থা। পুলিশকে তার কর্তব্য পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে এবং এজন্য তার কর্মের জবাবাদিহিতা নিশ্চিত করতে হবে। অপরাধী গ্রেফতার, অপরাধের কারণ অনুসন্ধান করা, প্রতিবেদন প্রণয়ন ও আদালতে অপরাধীকে সোপর্দ করা, সর্বোপরি সঠিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সকল প্রভাব থেকে মুক্ত থেকে সততার সঙ্গে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।
উদ্দীপকে শহিদুল সাহেবও পুলিশের যথাযথ ভূমিকার দিকটি লক্ষ করেন। এভাবে পুলিশ যদি তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তবে অপরাধের মাত্রা অনেকখানি কমে আসবে। পাশাপাশি সকল প্রকার অপরাধ দমনে আইনের যথাযথ ও সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইন প্রয়োগে সমস্যা সৃষ্টি হলে প্রয়োজনে উক্ত আইনের সংস্কার করতে হবে।
পরিশেষে উল্লিখিত পদক্ষেপ বা ব্যবস্থাগুলো যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে প্রয়োগ করতে পারে ও জনগণ যদি সর্বতোভাবে সাহায্য করে এবং সরকার যদি পুলিশ প্রশাসনের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে তাহলে আমি মনে করি, 'অপরাধে প্রতিরোধ' হবে একটি ফলপ্রসূ ব্যবস্থা।