শেয়ারFacebookWhatsApp

সামাজিক পরিবর্তন কী?

উত্তর: সামাজিক পরিবর্তন হলো কোনো সমাজের পুনর্গঠন বা রূপান্তরিত অবস্থা।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সামাজিক পরিবর্তন কী?

উদ্দীপক

ছেলেটি অল্প বয়সেই চুরি, ছিনতাই ইত্যাদিতে জড়িত হয়ে পড়ে। তার মতো এ ধরনের কিছু কম বয়সি ছেলেমেয়েদের এ ধরনের কার্যকলাপ নিয়ে প্রায়ই পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশ পায়। পুলিশের হাতে এ ধরনের কিছু গ্যাংও বর্তমানে ধরা পড়েছে। অভিজ্ঞজনরা মনে করেন, এক্ষেত্রে রেডিও, টেলিভিশনে প্রচারণা, কিংবা বিশেষ প্রতিষ্ঠানের মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ এবং পিতা-মাতাকে সন্তানের প্রতি আরও যত্নবান হওয়া প্রয়োজন ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

সামাজিক পরিবর্তন হলো কোনো সমাজের পুনর্গঠন বা রূপান্তরিত অবস্থা।

উত্তর

বিবর্তন হচ্ছে ধীরগতিতে ক্রম পরিবর্তন। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের আচার ব্যবহার, সামাজিক বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আচার- অনুষ্ঠান ও প্রতিষ্ঠান সরল অবস্থা থেকে ধীর পরিবর্তনের মধ্য দিয়ে জটিল অবস্থায় রূপান্তরিত হয়। সামাজিক বিবর্তন মূলত প্রাকৃতিক ক্রম বিবর্তনের ফল ।

উত্তর

উদ্দীপকের বর্ণনা কিশোর অপরাধের ধরন উল্লেখ করা হয়েছে। কিশোর-কিশোরী কর্তৃক সংঘটিত সামাজিক মূল্যবোধ, রীতিনীতি ও ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক এবং আইন-শৃঙ্খলার পরিপন্থি যেকোনো কাজকেই কিশোর অপরাধ বলে গণ্য করা হয়। কিশোর অপরাধের কয়েকটি দৃষ্টান্ত হচ্ছে ছোটখাটো চুরি, পকেটমার, উচ্ছৃঙ্খলতা, অশালীন ও খাপছাড়া আচরণ, মেয়েদের উত্ত্যক্ত করা ইত্যাদি । বিভিন্ন কারণে কিশোর-কিশোরীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে । দরিদ্রতা পারিবারিক অশান্তি, কুরুচিপূর্ণ চলচ্চিত্র, অশ্লীল ও পর্ণো ম্যাগাজিন, অসৎ সঙ্গ, শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব ইত্যাদি । উদ্দীপকে দেখা যায়, অল্প বয়সী একটি ছেলে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদিতে জড়িয়ে পড়ে। যা উপরে আলোচিত কিশোর অপরাধের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে কিশোর অপরাধের ধরনটি উল্লেখ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের বর্ণিত উপায় এবং অপরাধ প্রতিকারের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা এবং পরিবারের ভূমিকা আলোচিত হয়েছে। কিশোর অপরাধ প্রতিরোধে এসব উপায় খুবই ফলপ্রসূ । কারণ অপরাধ দমনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধী গ্রেফতার, অপরাধের কারণ অনুসন্ধান করা, প্রতিবেদন প্রণয়ন এবং আদালতে অপরাধী সোপর্দ করা প্রভৃতি ক্ষেত্রে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আবার অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের দ্বারা অপরাধের ক্ষতিকর দিকগুলো প্রচার করে গণসচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া সুষ্ঠু পারিবারিক পরিবেশ শিশুর ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। পাশাপাশি সন্তানরা কার সাথে মিশছে, সন্তানদের বন্ধু-বান্ধব কারা ইত্যাদি ব্যাপারে প্রত্যেক পিতামাতা খোঁজ-খবর নিলেও অপরাধের মাত্রা কমানো সম্ভব। তাছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অপরাধ প্রতিরোধের অন্যতম উপায় হিসেবে বিবেচিত। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের কার্যক্রমগুলো দ্বারা অপরাধ প্রতিকারকেই বোঝানো হয়েছে। সুতরাং এ কথা স্পষ্ট যে, উদ্দীপকে বর্ণিত উপায় এবং অপরাধ প্রতিকার একইসূত্রে গাঁথা।
HSCSociology 1st Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।