শেয়ারFacebookWhatsApp

জাতিবর্ণ একটি বদ্ধ ব্যবস্থা— বুঝিয়ে লেখ ।

উত্তর: হিন্দুশাস্ত্রে চারটি বর্ণের কথা বলা হয়েছে। যথা- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণরা প্রধানত ধর্ম ও বিদ্যাচর্চা করেন এবং সমাজের সবচেয়ে উচ্চস্তরে অবস্থান করেন। ক্ষত্রিয়রা যুদ্ধ এবং বৈশ্যরা ব্যবসা-বাণিজ্য করে থাকেন। আর সমাজের সবচেয়ে নিচু স্তরের বর্ণ হলো শূদ্ররা। বর্ণপ্রথায় ব্যক্তির সামাজিক অবস্থান, মর্যাদা, অধিকার, দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সবকিছুই পূর্বনির্ধারিত থাকে। চাইলেই কেউ পেশা বা বর্ণ পরিবর্তন করতে পারে না। এজন্যই জাতিবর্ণ প্রথাকে বদ্ধ ব্যবস্থা বলা হয়ে থাকে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

জাতিবর্ণ একটি বদ্ধ ব্যবস্থা— বুঝিয়ে লেখ ।

উদ্দীপক

ঘটনা-১: আনিস সাহেব একজন শিল্পপতি। প্রতিবছর তিনি আয়কর বিবরণী জমা দেন। কিন্তু তিনি তার প্রকৃত আয়ের এক-তৃতীয়াংশ বিবরণীতে উল্লেখ করেন না, এতে সরকার প্রচুর পরিমাণে আয়কর বঞ্চিত হয়। ঘটনা-২ : রাসেল নবম শ্রেণিতে পড়ে। কিন্তু সে নিয়মিত বিদ্যালয়ে যায় না। বড়দের সালাম দেয় না। বাবার পকেটের টাকা গোপনে সরিয়ে ফেলে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

এস্টেট প্রথা হলো উত্তরাধিকার সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ব্যবস্থা, যেখানে প্রতিটি এস্টেট একটি পরিচ্ছন্ন স্তরে বিভক্ত এবং স্তরভুক্ত ব্যক্তিদের অধিকার ও কর্তব্য আইন দ্বারা নির্ধারিত থাকে ।

উত্তর

হিন্দুশাস্ত্রে চারটি বর্ণের কথা বলা হয়েছে। যথা- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণরা প্রধানত ধর্ম ও বিদ্যাচর্চা করেন এবং সমাজের সবচেয়ে উচ্চস্তরে অবস্থান করেন। ক্ষত্রিয়রা যুদ্ধ এবং বৈশ্যরা ব্যবসা-বাণিজ্য করে থাকেন। আর সমাজের সবচেয়ে নিচু স্তরের বর্ণ হলো শূদ্ররা। বর্ণপ্রথায় ব্যক্তির সামাজিক অবস্থান, মর্যাদা, অধিকার, দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সবকিছুই পূর্বনির্ধারিত থাকে। চাইলেই কেউ পেশা বা বর্ণ পরিবর্তন করতে পারে না। এজন্যই জাতিবর্ণ প্রথাকে বদ্ধ ব্যবস্থা বলা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনা-১-এ ভদ্রবেশী অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। 'ভদ্রবেশী অপরাধ' বলতে এমন অপরাধকে বোঝায় যেগুলো সমাজের উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন লোকজন নিজের অবস্থানকে ব্যবহার করে সংঘটিত করে। এর উদাহরণ হচ্ছে ট্রেডমার্ক নকল করা, আয়কর ফাঁকি দেওয়া, জালিয়াতি করা, কপিরাইট ভঙ্গ করা ইত্যাদি। মোটকথা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের পেশাগত কাজের প্রক্রিয়ায় আইনের চোখকে ফাঁকি দিয়ে যেসব অপরাধ করে থাকে, সেসব অপরাধকেই ভদ্রবেশী অপরাধ বলে । উদ্দীপকের ঘটনা-১-এ দেখা যায়, শিল্পপতি আনিস সাহেব প্রতিবছর নিজের আয়কর বিবরণী জমা দেন। কিন্তু তিনি তার প্রকৃত আয়ের এক তৃতীয়াংশ বিবরণীতে উল্লেখ করেন না। অর্থাৎ তিনি আয়কর ফাঁকি দেন যা ভদ্রবেশী অপরাধের অন্তর্ভুক্ত। এজন্য বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ এ ভদ্রবেশী অপরাধের কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এর আনিস সাহেবের কৃত অপরাধটি হলো ভদ্রবেশী অপরাধ এবং ঘটনা-২ এর রাসেলের কৃত আচরণটি হলো বিচ্যুতি। অপরাধ এবং বিচ্যুতির মধ্যে কিছু সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান রয়েছে। রাষ্ট্রীয় আইনের পরিপন্থি যেকোনো কাজই অপরাধ বলে পরিগণিত হয়। অন্যদিকে, সামাজিক মূল্যবোধের পরিপন্থি যেকোনো আচরণ বিচ্যুতির পর্যায়ে পড়ে। অপরাধ সামাজিক ও রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক। অন্যদিকে, বিচ্যুতিমূলক আচরণ সামাজিক মূল্যবোধ, ঐতিহ্য ও নীতিনীতির সাথে সাংঘর্ষিক। সব ধরনের বিচ্যুতিমূলক আচরণ অপরাধ নয়। কিন্তু সব অপরাধই বিচ্যুতিমূলক আচরণ । সামাজিক পরিবর্তনের প্রক্রিয়ায় কখনো কখনো বিচ্যুতিমূলক আচরণের কিছু দিক অপরাধ বলে পরিগণিত হতে পারে। অন্যদিকে, যতই সামাজিক পরিবর্তন ঘটুক না কেন অপরাধ সবসময়ই বিচ্যুতিমূলক আচরণ বলে পরিগণিত হবে। অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রীয়ভাবে শাস্তি নির্ধারিত থাকে। শাস্তি 1/3 অংশ ভোগ করার পর অপরাধীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এক্ষেত্রে তার আচরণের ইতিবাচক পরিবর্তনের দিকে বিশেষ লক্ষ রাখা হয়। অপরদিকে, বিচ্যুতিমূলক আচরণের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো শাস্তির বিধান নির্ধারিত থাকে না। অপরাধ এমন এক ধরনের অনাকাঙ্ক্ষিত বা অস্বাভাবিক আচরণ বা অনানুষ্ঠানিক কোনো বাহন বা সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। অন্যদিকে, বিচ্যুতিমূলক আচরণ নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে অপরাধ থেকে সহজ । সুতরাং বলা যায়, অপরাধ এবং বিচ্যুতিমূলক আচরণ উভয়ই সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। তাই এগুলোর কোনোটিই সমাজের কাছে কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়।
HSCSociology 1st Paperশহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।