শেয়ারFacebookWhatsApp

ভদ্রবেশী অপরাধ কী? বুঝিয়ে লেখো।

উত্তর: আর্থ-সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তির দ্বারা সংঘটিত অপরাধকে ভদ্রবেশী অপরাধ বলে । ভদ্রবেশী অপরাধ বলতে নীরবে সংঘটিত হওয়া অপরাধসমূহ বোঝায় । যেমন— আয়কর ফাঁকি, জালিয়াতি, ট্রেড মার্ক নকল করা ইত্যাদি, এগুলোকে বলা হয় ভদ্রবেশী অপরাধ। আর্থসামাজিকভাবে প্রতিষ্ঠিত না হয়েও কেউ ভদ্রবেশী অপরাধ করতে পারে। ভদ্রবেশী অপরাধগুলো অনেকটা নীরবে ও গোপনে সংঘটিত হয়। তাই এ ধরনের অপরাধ শনাক্ত করা জটিল হলেও অসম্ভব নয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

ভদ্রবেশী অপরাধ কী? বুঝিয়ে লেখো।

উদ্দীপক

ঘটনা-১: সুমন টিকেট না কেটে ট্রেন ভ্রমণে বের হয়েছেন। টিটি টিকেট চেক করতে আসলে সুমন টিকেট দেখাতে ব্যর্থ হয়। ঘটনা-২: রাজন একজন ব্যবসায়ী। তিনি আয়কর ফাঁকি দেন। তাছাড়া ট্রেড মার্ক নকল ও জালিয়াতি করার কাজের সাথে যুক্ত ।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

'Juvenile DelinquencyDelinquency^{\prime} অর্থ কিশোর অপরাধ ।

উত্তর

আর্থ-সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তির দ্বারা সংঘটিত অপরাধকে ভদ্রবেশী অপরাধ বলে । ভদ্রবেশী অপরাধ বলতে নীরবে সংঘটিত হওয়া অপরাধসমূহ বোঝায় । যেমন— আয়কর ফাঁকি, জালিয়াতি, ট্রেড মার্ক নকল করা ইত্যাদি, এগুলোকে বলা হয় ভদ্রবেশী অপরাধ। আর্থসামাজিকভাবে প্রতিষ্ঠিত না হয়েও কেউ ভদ্রবেশী অপরাধ করতে পারে। ভদ্রবেশী অপরাধগুলো অনেকটা নীরবে ও গোপনে সংঘটিত হয়। তাই এ ধরনের অপরাধ শনাক্ত করা জটিল হলেও অসম্ভব নয়।

উত্তর

ঘটনা-১ অপরাধ প্রবণতাকেই নির্দেশ করে। মানুষ, সমাজ ও অপরাধ একই সূত্রে বাঁধা। মানুষের স্বার্থ, অনুভূতি, প্রত্যক্ষণ প্রভৃতি অপরাধ সম্পর্কিত ধারণার জন্ম দেয়। অপরাধ প্রত্যয়টি জটিল এবং আপেক্ষিক যা মানব আচরণের ক্ষণিক বিচ্যুতি । অপরাধ হচ্ছে এক ধরনের অস্বাভাবিক আচরণ, যা সমাজ ও প্রচলিত আইন কর্তৃক স্বীকৃত নয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে অপরাধের ধরন, বৈশিষ্ট্য ও অপরাধীর বৈশিষ্ট্যেও পরিবর্তন দেখা যায়। বিভিন্ন যুগে বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে অপরাধের সৃষ্টি হয়েছে। এমনকি যে কাজ একসময় অপরাধ বলে গণ্য করা হতো না তা পরবর্তী সময়ে সমাজে অপরাধ বলে গণ্য হচ্ছে। উদ্দীপকে সুমন টিকিট না কেটেই ট্রেন ভ্রমণে বের হয়েছে। পরবর্তীতে টিটি টিকেট চেক করতে আসলে সুমন টিকিট দেখাতে ব্যর্থ হয় এতে করে বলা যায়, সুমন প্রচলিত আইনের লঙ্ঘন করেছে। যার জন্য টিটি তাকে স্বাভাবিকভাবে জরিমানা করবে। তাই বলা যায় যে, ঘটনা-১ এ সুমনের আচরণ অপরাধকেই নির্দেশ করেছে ।

উত্তর

ঘটনা-২ ভদ্রবেশী অপরাধকে নির্দেশ করে। যা দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে অন্তরায় হিসেবে কাজ করে। সমাজের উচ্চপদে আসীন ব্যক্তিবর্গ তাদের আনুষ্ঠানিক ও পেশাগত ক্ষমতা প্রয়োগ ও অপপ্রয়োগের মাধ্যমে যে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে তাই ভদ্রবেশী অপরাধ। এ ধরনের অপরাধের মধ্যে অন্যতম কয়েকটি হলো— আয়কর ফাঁকি, জালিয়াতি, তহবিল তছরূপ, ট্রেডমার্ক নকল, ঘুষ নেওয়া, ওজনে কম দেওয়া প্রভৃতি। এ ধরনের অপরাধ অনেকটা নীরবে ও গোপনে সংঘটিত হয়। ফলে অপরাধী ধরাছোঁয়ার বাইরে থেকে অনায়াসে অপরাধ করে চলে। এরূপ প্রক্রিয়ায় ব্যক্তি নিজে আর্থিকভাবে লাভবান হলেও সামগ্রিক উন্নয়নে বাঁধার সৃষ্টি করে। অধিকাংশ ক্ষমতাবান ব্যক্তিই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থেকে নিজের পকেট ভারী করে। উন্নয়নমূলক প্রতিটি খাতেই এ ধরনের অপরাধ পরিলক্ষিত হয়ে থাকে। যা দেশের আর্থসামাজিক উন্নয়নে অন্তরায় হিসেবে কাজ করে। উদ্দীপকের ঘটনা-২ এ রাজন একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে আয়কর ফাঁকি দেন। এছাড়াও তিনি ট্রেডমার্ক নকল ও জালিয়াতি করার সঙ্গে জড়িত। রাজনের এরূপ কর্মপ্রক্রিয়া সুস্পষ্টভাবে ভদ্রবেশী অপরাধকে নির্দেশ করে । উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, উক্ত অপরাধ যেকোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে প্রধান অন্তরায় হিসেবে কাজ করে ।
HSCSociology 1st Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।