শেয়ারFacebookWhatsApp

ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা কিভাবে অপরাধের সাথে জড়িত? ব্যাখ্যা কর।

উত্তর: ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা অপরাধ প্রবণতা জন্ম দিতে পারে। সুষ্ঠু শিক্ষার অভাবে শিশু বিভিন্ন সামাজিক গুণাবলী বা বৈশিষ্ট্যবলি অর্জন থেকে বঞ্চিত হয়। ফলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে এটির মাধ্যমে শিশুরা সমাজ বিরোধী হয়ে উঠতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পরিবেশ থেকে শিশুরা আসার ফলে তাদের বিভিন্ন ধরনের নীতি-নৈতিকতা ও মূল্যবোধ থাকতে পারে। ফলে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের সংঘাত হতে পারে। এ কারণেও মানসিকভাবে কোনো শিশু বিপর্যয়ের শিকার হয়ে অপরাধ সংগঘনের লিপ্ত হতে পারে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা কিভাবে অপরাধের সাথে জড়িত? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যপট - ১: সংবাদপত্র থেকে জানা যায়, গ্রিসের নিকটবর্তী সমুদ্র উপকূলে নৌকাডুবিতে ৩২ জন নিহত হয়। জানা যায়, তাদের বেশিরভাগই বাংলাদেশী। তারা অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল। বাংলাদেশ সরকার মানব পাচারের সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করে। দৃশ্যপট - ২ : ১৪ বছর বয়সী রকি তার বন্ধুদের নিয়ে স্কুলগামী মেয়েদের উত্তক্ত করে। ইদানিং তারা ছোট-খাটো ছিনতাই করে বলেও শোনা যায়।

Dhaka · 2022

উত্তর

সমাজের প্রত্যাশিত রীতি-নীতি, আদর্শ ও মূল্যবোধ পরিপন্থি আচরণ হচ্ছে বিচ্যুতি।

উত্তর

ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা অপরাধ প্রবণতা জন্ম দিতে পারে। সুষ্ঠু শিক্ষার অভাবে শিশু বিভিন্ন সামাজিক গুণাবলী বা বৈশিষ্ট্যবলি অর্জন থেকে বঞ্চিত হয়। ফলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে এটির মাধ্যমে শিশুরা সমাজ বিরোধী হয়ে উঠতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পরিবেশ থেকে শিশুরা আসার ফলে তাদের বিভিন্ন ধরনের নীতি-নৈতিকতা ও মূল্যবোধ থাকতে পারে। ফলে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের সংঘাত হতে পারে। এ কারণেও মানসিকভাবে কোনো শিশু বিপর্যয়ের শিকার হয়ে অপরাধ সংগঘনের লিপ্ত হতে পারে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যপট ১ এ সংঘবদ্ধ অপরাধের কথা বলা হয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : অপরাধ বলতে মানুষের এমন সব আচরণকে বোঝায় যা জনকল্যাণ বিরোধী, সমাজের বিধিবদ্ধ ব্যবস্থার পরিপন্থী ও নিষিদ্ধ এবং আইন অনুযায়ী শাস্তিযোগ্য। আর সংঘবদ্ধ অপরাধ বলতে সাধারণত একাধিক ব্যক্তির সমন্বয়ে সংঘটিত অপরাধকে বোঝায়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য একাধিক ব্যক্তি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে। সংঘবদ্ধ অপরাধের উল্লেখযোগ্য উদাহরণ হলো দেশীয় ও আন্তর্জাতিক মাফিয়াচক্র, মানব পাচার গোষ্টি, কিশোর গ্যাং প্রভৃতি। এই ধরনের অপরাধীরা জুয়া মাদকদ্রব্য ক্রয় বিক্রয, মানব পাচার প্রভৃতি গুরুতর অপরাধে লিপ্ত থাকে। উদ্দীপকে দৃশ্যপট ১ এ লক্ষ্য করা যায়, গ্রিসের সমুদ্র উপকূলে নৌকাডুবি ৩২ জন নিহত হয় যাদের বেশিরভাগই বাংলাদেশি। তারা মূলত অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছিল। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার মানব পাচারের সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করে। পূর্বোক্ত আলোচনায় সুস্পর্শ যে মানব পাচার সংঘবদ্ধ অপরাধের অন্তর্ভুক্ত । সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত দৃশ্যপট ১ এর ঘটনাটি নিঃসন্দেহে সংঘবদ্ধ অপরাধ।

উত্তর

উদ্দীপকে দৃশ্যপট ২ এ কিশোর অপরাধে দৃষ্টান্ত ফুটে উঠেছে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমি সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থার জোরদার করা সুপারিশ করব। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলে। কিশোরদের দ্বারা ছোটখাটো চুরি, পকেটমার, মেয়েদের উত্তপ্ত করা ইত্যাদি কিশোর অপরাধের উদাহরণ। উদ্দীপকে দৃশ্যপদ ২ এ দেখা যায় ১৪ বছর বয়সী রকি তার বন্ধুদের নিয়ে স্কুলগ্রামী মেয়েদের উত্যপ্ত করে এবং ছোটখাটো চুরি ছিনতাইও করে। আইন অনুযায়ী রকি ও তার বন্ধুরা অপাপ্তবয়স্ক বা কিশোর হওয়ায় তাদের অপরাধগুলো কিশাের অপরাধ এর অন্তর্ভুক্ত। কিশোর অপরাধের সাথে পারিবারিক পরিবেশ গভীরভাবে সম্পর্কযুক্ত। ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ শিশুকে সমাজ বিরোধী করে তুলতে পারে। তাই ব্যক্তি যাতে কিশোর অপরাধী হয়ে না উঠে সেজন্য সুস্থ ও সুন্দর পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আবার ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা ও কিশোরদের কে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত করতে পারে। এইজন্য শিক্ষা ব্যবস্থাকেও পরিবর্তনশীল সমাজ উপযোগী করে করে তুলতে হবে। কিশোরদের অপরাধ প্রবণতা দূর করার জন্য সবচেয়েও বেশি প্রয়োজন সমাজের সদস্যদের মনে সামাজিক উন্নতিক চেতনা এবং মূল্যবোধের সঞ্চার করা। এছাড়াও সামাজিক আদর্শের সাথে কৃষকদের পরিচিত করা ও উপযুক্ত শিক্ষার সাহায্য তাদের মধ্যে জনকল্যাণের চেতনা জাগ্রত করা কিসের অপরাধ প্রতিরোধের অন্যতম উপায়। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত দৃশ্যপট ২ এর মতো অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের জন্য হুমকিস্বরূপ। আর উল্লেখিত পদক্ষেপ গুলো যথাযথভাবে গ্রহণ করতে পারলে এ ধরনের অপরাধ অনেকাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব।
HSCSociology 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।