সেলিম সাহেবের কৃত সকল কর্মকাণ্ড অপরাধ নয়— উক্তিটি যৌক্তিক ।
উদ্দীপকে সেলিম সাহেব একজন সরকারি কর্মচারী। কাজের বিনিময়ে সে তার ক্লায়েন্টদের নিকট থেকে উপহারস্বরূপ টাকা গ্রহণ করে । অন্যদিকে, বাড়িতে সে তার বাবা-মায়ের সাথে খারাপ আচরণ করে । তাদের ঠিকমতো খোঁজখবর নেয় না। ধর্মীয় আচার সম্পর্কেও তার কোনো ধারণা নেই। আমরা যদি অপরাধের সংজ্ঞা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব—সমাজে বসবাসকারী ব্যক্তির আচরণ যখন সমাজপন্থি বা রাষ্ট্রীয় আইনপন্থি না হয়ে সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে তখন তা অপরাধ হিসেবে চিহ্নিত হয়। সে হিসেবে সেলিম সাহেবের কৃতকর্মের প্রথমটি অপরাধের আওতাভুক্ত ।
অন্যদিকে, তিনি তার বাবা-মায়ের সাথে খারাপ আচরণ করেন এবং ধর্মীয় আচরণ সম্পর্কে উদাসীন। এগুলো কোনো অপরাধের আওতায় পড়ে না। এগুলো তার বিচ্যুতিমূলক আচরণ।
সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সেলিম সাহেবের কৃত সকল কর্মকাণ্ড অপরাধ নয় ।