উদ্দীপকে রুম্মানের কর্মকাণ্ড তথা অপরাধের জন্য অর্থনৈতিক কারণ দায়ী।
অপরাধের পিছনে নানাবিধ আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণ বিদ্যমান থাকে। তন্মধ্যে অর্থনৈতিক কারণটি বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সম্পদের অসম বন্টন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দরিদ্রতা প্রভৃতি সামাজিক সমস্যা সৃস্টি হয়। ফলে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়। যেমন- বাংলাদেশে চরম দারিদ্র্যের কারণে ছোটখাটো চুরি, ছিনতাই, ডাকাতি ইত্যাদি সংঘটিত হতে দেখা যায়। একই চিত্র উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে, ১৪ বছর বয়সী রুম্মান মা-বাবার সাথে বস্তিতে থাকে। অভাব অনটনে তাদের সংসার চলে। এক পর্যায়ে সে চুরি ছিনতাইয়ের মতো কাজে জড়িয়ে পড়ে। এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা অর্থের বিনিময়ে তাকে নানা অপরাধমূলক কাজে ব্যবহার করে। এবং থেকে বোঝা যায়, রুম্মান অর্থনৈতিক কারণে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে।