উদ্দীপকে অপরাধের কোন চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অপরাধের ত্রুটিপূর্ণ সামাজিকীকরণের চিত্র ফুটে উঠেছে। ত্রুটিপূর্ণ সামাজিকীকরণের ফলে অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বন্ধু-বান্ধবের প্রভাব মানুষকে অনেক সময় অপরাধপ্রবণ করে তোলে। উচ্ছৃঙ্খল বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করার কারণে অনেক সময় অনেক মেধাবী ছাত্র, সম্ভাবনাময়ী প্রতিভা কিংবা সুশৃঙ্খল জীবনযাপনকারী কিংবা সুশৃঙ্খল জীবনযাপনকারী ব্যক্তিও অপরাধ জগতে প্রবেশ করতে পারে। এছাড়া ব্যক্তির আশপাশের ব্যক্তিরা অপরাধের সাথে সম্পর্কিত থাকলে ঐ ব্যক্তিও অপরাধী হয়ে ওঠে। উদ্দীপকে দেখা যায়, ১৪ বছর বয়সী তপন একটি বস্তিতে বাস করে। ঐ বস্তিতে অনেকেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাদের দেখাদেখি সেও একসময় ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। অর্থাৎ ত্রুটিপূর্ণ সামাজিকীকরণের কারণে সে অপরাধী হয়ে উঠেছে। কারণ তার আশপাশের মানুষ কিংবা তার বন্ধুবান্ধব যদি ভালো হতো তাহলে সে অপরাধী হয়ে উঠত না। তাই বলা যায়, উদ্দীপকে অপরাধের ত্রুটিপূর্ণ সামাজিকীকরণের চিত্র ফুটে উঠেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অপরাধের কোন চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর