উদ্দীপকে জামাল সাহেবের কর্মকান্ড কোন ধরনের অপরাধ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জামাল সাহেবের কর্মকান্ড ভদ্রবেশী অপরাধকে নির্দেশ করে। ভদ্রবেশী অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায় যেগুলো সমাজের উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন লোকজন নিজের অবস্থানকে ব্যবহার করে সংঘটিত করে। ভদ্রবেশী অপরাধগুলো অনেকটা নীরবে ও গোপনে সংঘটিত হয়। এর উদাহরণ হচ্ছে ট্রেডমার্ক নকল করা, আয়কর ফাঁকি দেওয়া, জালিয়াতি করা, খাদ্যে ভেজাল মেশানো, কপিরাইট ভঙ্গ করা ইত্যাদি। মোটকথা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা আইনের চোখকে ফাঁকি দিয়ে যেসব অপরাধ করে থাকে, সেগুলোই ভদ্রবেশী অপরাধ। উদ্দীপকে লক্ষণীয়, জামাল সাহেব একজন ধনী ব্যক্তি। তিনি তার বেকারিতে খাদ্যদ্রব্যে ভেজাল মেশান। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত, ভদ্রবেশী অপরাধের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জামাল সাহেবের কর্মকান্ড দ্বারা ভদ্রবেশী অপরাধকে বোঝানো হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জামাল সাহেবের কর্মকান্ড কোন ধরনের অপরাধ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর