শেয়ারFacebookWhatsApp

শিক্ষককে সালাম না দেয়া কি অপরাধ? বুঝিয়ে লেখো।

উত্তর: না, শিক্ষককে সালাম না দেয়া একধরনের বিচ্যুতিমূলক আচরণ সমাজ ব্যক্তির কাছ থেকে যে আচরণ প্রত্যাশা করে তা হলো প্রত্যাশিত আচরণ। আর প্রত্যাশিত আচরণের পরিপন্থি আচরণই হলো বিচ্যুতি। অপরপক্ষে সামাজিক মূল্যবোধ বা রাষ্ট্রীয় আইন পরিপন্থি কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। অপরাধের জন্য আইনগতভাবে শাস্তি পেতে হয় কিন্তু বিচ্যুতির জন্য আইনগতভাবে শাস্তি পেতে হয় না। শিক্ষককে সালাম না দিলে আইনগতভাবে শাস্তি পেতে হয় না। কিন্তু এটি সমাজের কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি। অর্থাৎ- শিক্ষককে সালাম না দেওয়া বিচ্যুতিমূলক আচরণ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

শিক্ষককে সালাম না দেয়া কি অপরাধ? বুঝিয়ে লেখো।

Dhaka · 2019

উত্তর

সমাজ আকাঙ্ক্ষিত বা স্বাভাবিক আচরণের পরিপন্থি আচরণই হলো বিচ্যুতি ।

উত্তর

না, শিক্ষককে সালাম না দেয়া একধরনের বিচ্যুতিমূলক আচরণ সমাজ ব্যক্তির কাছ থেকে যে আচরণ প্রত্যাশা করে তা হলো প্রত্যাশিত আচরণ। আর প্রত্যাশিত আচরণের পরিপন্থি আচরণই হলো বিচ্যুতি। অপরপক্ষে সামাজিক মূল্যবোধ বা রাষ্ট্রীয় আইন পরিপন্থি কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। অপরাধের জন্য আইনগতভাবে শাস্তি পেতে হয় কিন্তু বিচ্যুতির জন্য আইনগতভাবে শাস্তি পেতে হয় না। শিক্ষককে সালাম না দিলে আইনগতভাবে শাস্তি পেতে হয় না। কিন্তু এটি সমাজের কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি। অর্থাৎ- শিক্ষককে সালাম না দেওয়া বিচ্যুতিমূলক আচরণ।

উত্তর

'ক' চিত্রটিতে একজন মাদকাসক্ত ব্যক্তিকে দেখা যাচ্ছে। এটি একটি লঘু বা ক্ষতিগ্রস্তহীন অপরাধকে নির্দেশ করে। অপরাধ হলো সামাজিক আইন বা নীতিমালার লঙ্ঘন । আরও সুনির্দিষ্ট অর্থে দেশের আইনসভা কর্তৃক অনুমোদিত শাস্তিযোগ্য কাজকেই অপরাধ বলে। কোনো দেশের প্রচলিত আইন ভঙ্গ করা অপরাধ। অপরাধমূলক আচরণকে তার ধরন মোতাবেক কতগুলো স্তরে ভাগ করা হয়ে থাকে। মাত্রার ভিত্তিতে একে দুই ভাগে ভাগ করা হয়। যথা- গুরুতর অপরাধ এবং লঘু অপরাধ। গুরুতর অপরাধ হলো সেই সমস্ত অপরাধ যার শাস্তিস্বরূপ ব্যক্তির মৃত্যুদণ্ড বা কারাদণ্ড হতে পারে। অপরপক্ষে লঘু অপরাধ করলে বড়জোর কমমাত্রার জেল বা জরিমানা হতে পারে। এ ধরনের অপরাধ সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। উদ্দীপকে চিত্র-ক-এ দেখা যায়, একজন ব্যক্তি সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণ করছে। মাত্রাগত দিক থেকে মাদক গ্রহণ হলো লঘু বা ক্ষতিগ্রস্তহীন অপরাধ। কারণ এতে কেবল ব্যক্তি নিজেই ক্ষতিগ্রস্ত হয়। তবে সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি জনশৃঙ্খল অপরাধ। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রের অপরাধটি লঘু অপরাধকেই নির্দেশ করে।

উত্তর

'খ' চিত্রে প্রদর্শিত বিষয়টি হলো বেকারত্ব এবং 'ক' চিত্রে প্রদর্শিত বিষয়টি হলো মাদকাসক্তি। বেকারত্ব মাদকাসক্তি অপরাধের একমাত্র কারণ নয়। এর পেছনে আরো নানাবিধ কারণ বিদ্যমান। সাধারণত নির্দিষ্ট একটি কারণে কোনো একক সমস্যার সৃষ্টি হয় না । তেমনি মাদকাসক্তির পেছনেও নানাবিধ আর্থ-সামাজিক কারণ কাজ করে। সম্প্রতি বাংলাদেশ সরকার ও বিশ্বস্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে ঢাকায় প্রায় ৫০০০ শিক্ষার্থীর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির প্রধান কারণ হলো- সঙ্গদোষ, পিতামাতার অবহেলা, ধর্মীয় শিথিলতা ইত্যাদি। শিক্ষার্থীদের বেশিরভাগই সমবয়সী দলের প্রভাবে কৌতুহলবশত প্রথম মাদক গ্রহণ করে এবং এক সময় মাদকের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। এক্ষেত্রে পরিবারের নৈতিক শিক্ষার অভাব, পারিবারিক অস্থিরতাও দায়ী। পারিবারিক দ্বন্দ্ব, কলহ, বিবাহ-বিচ্ছেদ, স্নেহ-ভালোবাসার অভাব প্রভৃতি বিষয়গুলো সদস্যদের মাঝে হতাশা ও নৈরাশ্যের জন্ম দেয়, যা থেকে মাদকদ্রব্যের ওপর নির্ভরশীল হওয়ার প্রবণতা লক্ষ করা যায়। বাংলাদেশে মাদকাসক্তির অন্যতম কারণ হলো এর ভৌগোলিক অবস্থান। অবস্থানগত কারণে বাংলাদেশ আন্তর্জাতিক মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাশাপাশি প্রশাসনিক শিথিলতার কারণে মাদকদ্রব্য হয়ে উঠছে সহজলভ্য। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে এদেশের অধিকাংশ মানুষ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। দারিদ্র্য ও বেকারত্ব মানুষের মনে যে হতাশা ও নৈরাশ্যের জন্ম দেয় তা ভুলে থাকার অভিপ্রায়ে অনেকে মাদকদ্রব্যের প্রতি আকৃষ্ট হয় । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, বেকারত্ব মাদকাসক্তির একমাত্র কারণ নয়। এর পেছনে আরো অনেক কারণ বিদ্যমান ।
HSCSociology 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।