'ধর্ম মানসিক শান্তি প্রদান করে।'- ব্যাখ্যা করো।
উত্তর: ধর্মের যথাযথ অনুসরণ মানুষকে মানসিক শান্তি প্রদান করে। ধর্ম হলো পবিত্র বস্তু সম্পর্কিত কতগুলো বিশ্বাস ও প্রথার সমষ্টি। মানুষ প্রাচীনকাল থেকেই কোনো শক্তির উপর ভর বা বিশ্বাস করে মনস্তাত্ত্বিক পরিতৃপ্তির সাথে ধর্মীয় কর্মকাণ্ড সম্পাদন করে আসছে। ধর্ম জ্ঞান অপেক্ষা বিশ্বাস দ্বারা অধিকতর নিয়ন্ত্রিত। বিপদ-আপদ থেকে মুক্তির আশায় মানুষ প্রার্থনা করে। ধর্ম যেহেতু মনস্তাত্ত্বিক বিষয় দ্বারা অধিকতর নিয়ন্ত্রিত সেহেতু এটির অনুসরণ ব্যক্তিকে মানসিক শান্তি প্রদান করে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'ধর্ম মানসিক শান্তি প্রদান করে।'- ব্যাখ্যা করো।
উত্তর