উদ্দীপকের 'খ'-এর অপরাধের সামাজিক প্রেক্ষাপট ভিন্ন-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. 'ক' ও 'খ'-এর অপরাধের সামাজিক প্রেক্ষাপট ভিন্ন- উক্তিটি যথার্থ ও সঠিক। উদ্দীপকের উল্লিখিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মি. 'ক' এবং বস্তিবাসী 'খ' উভয়েই আইনের চোখে অপরাধী। কিন্তু উভয়ের অপরাধের সামাজিক প্রেক্ষাপট ভিন্ন। উদ্দীপকের মি. 'ক' এর অপরাধে লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও তিনি ভদ্রবেশি অপরাধে লিপ্ত। এর পিছনের কারণ হিসেবে তার সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও উচ্চাভিলাষী জীবনের স্বপ্নকেই দায়ী করা যায়। একটা সময় ছিল যখন একজন ধনীর চেয়ে একজন সৎ ব্যক্তির সামাজিক মর্যাদা বেশি ছিল। কিন্তু এখন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদেরকে শ্রদ্ধা করলেও তাদেরকে সবাই বোকা ভাবে। আর নিজেদেরকে বোকা হিসেবে চিহ্নিত না করার জন্যই প্রয়োজন না থাকা সত্ত্বেও মি. 'ক'-এর মতো ব্যক্তিরা অপরাধে লিপ্ত হন। আবার অনেকেই রাতারাতি নিজেকে সমাজের উচ্চ ও মর্যাদাবান শ্রেণিতে উন্নীত করতে চায়। ফলে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে বিভিন্ন অসৎ উপায়ে টাকা রোজগারের অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়। যেমনটা উদ্দীপকের মি. 'ক' করেছেন। অন্যদিকে 'খ'-এর অপরাধের প্রেক্ষাপট সম্পূর্ণই ভিন্ন। সে মূলত চরম দারিদ্র্যের কারণেই অপরাধে লিপ্ত হয়েছে। 'খ' তার সন্তানের জন্য খাবার যোগাড় করতে না পেরে খাদ্য চুরি করেছে। যদিও কোনো অপরাধকেই সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত নয়, তারপরও এতটুকু বলা যায় যে, হাজেরা খাতুন-এর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা যদি ভালো হতো তাহলে হয়তো সে চুরি করতো না। উপর্যুক্ত আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, মি. 'ক' ও 'খ' উভয়েই অপরাধী, কিন্তু উভয়ের অপরাধের সামাজিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। অতএব প্রশ্নের উক্তিটি যথার্থ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'খ'-এর অপরাধের সামাজিক প্রেক্ষাপট ভিন্ন-ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর