শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে অপরাধের কোন ধরন বর্ণিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত অপরারটি হলো কিশোর অপরাধ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : কিশোর অপরাধ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক তথা কিশোর কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধ। বাংলাদেশের প্রচলিত শিশু আইন অনুযায়ী সাধারণত ৭ থেকে ১৫ বছর বয়সে কিশোর কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। কিশোর অপরাধের উদাহরণ হলো উচ্ছৃঙ্খলতা, ছোটখাটো চুরি-ছিনতাই, মেয়েদের উত্যক্ত করা ইত্যাদি। কিশোর আদালতের মাধ্যমে এ ধরনের অপরাধীদের বিচার কাজ সম্পন্ন করে জেল হাজতের পরিবর্তে চারিত্রিক সংশোধনাগারে প্রেরণ করা হয়। উদ্দীপকে ও অনুরূপ পরিস্থিতি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায, দশম শ্রেণীর ছাত্র রাশেদ চুরি ছিনতাউসহ নানা অপকর্মে সাথে লিপ্ত। একদিন তার বাবা জানতে পারে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তবে বর্তমানে রাশেদের পরিবার তার চ চরিত্র সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টা করছে। এক্ষেত্রে রাশেদ যেহেতু অপ্রাপ্তবয়স্ক সেহেতু তার করা অপরাধ প্রচলিত আইন অনুযায়ী কিশোর অপরাধ। আর এজন্যই পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরও তাকে শাস্তি না দিয়ে পরিবারের মাধ্যমে চরিত্র সংশোধনের সুযোগ করে দিয়েছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কিশোর অপরাধের চিত্রই প্রতিফলিত হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে অপরাধের কোন ধরন বর্ণিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রাশেদ দশম শ্রেণির ছাত্র। চুরি ছিনতাইসহ নানা অপকর্মে লিপ্ত সে। একদিন তার বাবা জানতে পারে তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। ২ বছর অপরাধ সংশোধনাগারে অবস্থানের পর বর্তমানে সে অনেক স্বাভাবিক জীবনযাপন করছে।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

যে অপরাধ দ্বারা শুধু অপরাধীই ক্ষতিগ্রস্ত হয়, অন্যদের ওপর খুব একটা প্রভাব পড়ে না তাকেই শিকারবিহীন অপরাধ বলা হয়।

উত্তর

দারিদ্র্যের কারণে অপরাধের মাত্রা বৃদ্ধি পায়। যখন কোনো দেশের শতকরা নব্বই জন লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে তখন সে দেশের দারিদ্র্য দরিদ্র মানুষকে অপরাধী করে তোলে। সাধারণত ছোটখাটো চুরি, ছিনতাই প্রভৃতি অপরাধগুলো দারিদ্র্যের কারণেই ঘটে থাকে। বাংলাদেশের গ্রাম ও ছোট শহর এলাকায় এ ধরনের অপরাধ বেশি লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অপরারটি হলো কিশোর অপরাধ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : কিশোর অপরাধ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক তথা কিশোর কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধ। বাংলাদেশের প্রচলিত শিশু আইন অনুযায়ী সাধারণত ৭ থেকে ১৫ বছর বয়সে কিশোর কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। কিশোর অপরাধের উদাহরণ হলো উচ্ছৃঙ্খলতা, ছোটখাটো চুরি-ছিনতাই, মেয়েদের উত্যক্ত করা ইত্যাদি। কিশোর আদালতের মাধ্যমে এ ধরনের অপরাধীদের বিচার কাজ সম্পন্ন করে জেল হাজতের পরিবর্তে চারিত্রিক সংশোধনাগারে প্রেরণ করা হয়। উদ্দীপকে ও অনুরূপ পরিস্থিতি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায, দশম শ্রেণীর ছাত্র রাশেদ চুরি ছিনতাউসহ নানা অপকর্মে সাথে লিপ্ত। একদিন তার বাবা জানতে পারে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তবে বর্তমানে রাশেদের পরিবার তার চ চরিত্র সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টা করছে। এক্ষেত্রে রাশেদ যেহেতু অপ্রাপ্তবয়স্ক সেহেতু তার করা অপরাধ প্রচলিত আইন অনুযায়ী কিশোর অপরাধ। আর এজন্যই পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরও তাকে শাস্তি না দিয়ে পরিবারের মাধ্যমে চরিত্র সংশোধনের সুযোগ করে দিয়েছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কিশোর অপরাধের চিত্রই প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের রাশেদের ক্ষেত্রে অপরাধ নিয়ন্ত্রণের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে পারলে সে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- পরিবার, বিদ্যালয়, সঙ্গীদল প্রভৃতি শিশুকে সামাজিক মানুষে পরিণত করে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমেই শিশু সামাজিক জগতে প্রবেশ করে এবং সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠে। এসব প্রতিষ্ঠানে যদি শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ না হয় তাহলে ব্যক্তির স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং সে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। যেমনটি উদ্দীপকের রাশেদের ক্ষেত্রে দেখা যায়। কিশোর অপরাধ দমনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার নামক প্রতিষ্ঠানটি। পরিবারের সদস্যদের সাহচর্যেই শিশুর মনে প্রশান্তি আসে। পরিবারের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। আবার শিশু তার বন্ধু-বান্ধবের সংস্পর্শে এসে নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তাই ভালো বন্ধু-বান্ধব অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সহায়ক। বন্ধুদের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে শিশুরা সহযোগিতা, সহমর্মিতা প্রভৃতি গুণাবলি রপ্ত করে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে প্রবেশন ব্যবস্থাও বেশ কার্যকর। প্রবেশন হচ্ছে অপরাধীদের কারাগারে না পাঠিয়ে একজন অফিসারের নিয়ন্ত্রণে রাখা হয় তার চারিত্রিক সংশোধনের জন্য। এরপর যথাযথ পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করলে অপরাধপ্রবণতা হ্রাস পায়। আবার কিশোর অপরাধ নিয়ন্ত্রণে 'সামাজিক সচেতনতা, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি প্রতিষ্ঠানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, রাশেদের মতো কিশোরদের অপরাধ নিয়ন্ত্রণে উপরিউক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণ বিশেষ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠান যথাযথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করলে অপরাধের মাত্রা অনেকাংশে কমে যাবে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।