ঘটনা-১ এ কোন ধরনের অপরাধের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ ভদ্রবেশী অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। ভদ্রবেশী অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায় যেগুলো সমাজের উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন লোকজন নিজেদের অবস্থানকে ব্যবহার করে সংঘটিত করে। আয়কর ফাঁকি দেওয়া, ট্রেডমার্ক নকল করা, তহবিল তসরূপ করা, ওজনে কম দেওযা, জালিয়াতি করা, কপিরাইট ভূঙ্গ করা ইত্যাদি। মোটকথা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের পেশাগত কাজের প্রক্রিয়ায় আইনের চোখকে ফাঁকি দিয়ে যেসব অপরাধ করে থাকে, সেসব অপরাধকেই ভদ্রবেশী অপরাধ বলে। ভদ্রবেশী অপরাধগুলো অনেকটা নীরবে ও গোপনে সংঘটিত হয়। উদ্দীপকের ঘটনা-১ এ আয়কর ফাঁকি দেওয়া, তহবিল তসরূপ করা, ওজনে কম দেওয়া প্রভৃতি অপরাধ উল্লেখ করা হয়েছে। অপরাধের এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত ভদ্রবেশী অপরাধকে নির্দেশ করে। তাই বলা যায়, ঘটনা-১ এ ভদ্রবেশী অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-১ এ কোন ধরনের অপরাধের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ii. কারাগারে শাস্তিভোগকালে অপরাধীর মধ্যে অপরাধকর্মের জন্য অনুশোচনা এবং ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেলে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দানের ব্যবস্থা।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর