শেয়ারFacebookWhatsApp

ঘটনা-২ এ অপরাধের প্রতিরোধের যে পন্থাগুলো উল্লেখ করা হয়েছে তার তুলামূলক আলোচনা কর।

উত্তর: ঘটনা-২ এ অপরাধের প্রতিরোধে যে দুটি পন্থার কথা উল্লেখ করা হয়েছে তা হলো প্রবেশন এবং প্যারোল।। কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ যখন সাক্ষ্যপ্রমাণ দ্বারা প্রমাণিত হয় এবং আদালত যখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় তখন কারাগারে প্রেরণ না করে চারিত্রিক সংশোধনের জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তার নাম প্রবেশন। উদ্দীপকের ঘটনা-২ এর (i) নং এ বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পরে অপরাধীকে কারাগারে প্রেরণ না করে তার চারিত্রিক সংশোধনের ব্যবস্থা করা হয়, যা উপরে আলোচিত প্রবেশনকে নির্দেশ করে। এ ব্যবস্থায় অপরাধীকে এক বা একাধিক প্রবেশন কর্মকর্তার অধীনে রেখে তার চারিত্রিক সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে প্যারোল হলো অপরাধী ব্যক্তিকে শাস্তির এক-তৃতীয়াংশ ভোগ করার পর সংশোধন ও পুনর্বাসনের জন্য শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া। উদ্দীপকে ঘটনা-২ এর (ii) নং ছকে অনুরূপ বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে, যা স্পষ্টত প্যারোল। কারাগারে শাস্তি ভোগকালে অপরাধীর মধ্যে যদি তার অপরাধ কর্মের জন্য অনুশোচনা এবং তার মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায় তবেই তাকে প্যারোলে এনে চারিত্রিক সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। সুতরাং উপরের আলোচনা থেকে এক কথা স্পষ্ট যে, প্রবেশন ও প্যারোল উভয়ই সংশোধনমূলক আধুনিক ব্যবস্থা হলেও তুলনামূলক চিারে উভয়ের মধ্যে গঠন ও কার্যকারিতাগত পার্থক্য রয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

ঘটনা-২ এ অপরাধের প্রতিরোধের যে পন্থাগুলো উল্লেখ করা হয়েছে তার তুলাম…

উদ্দীপক

ঘটনা-১: আয়কর ফাঁকি দেওয়া। তহবিল তসরূপ করা ওজনে কম দেওয়া ঘটনা-২ : i. কোন ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ যখন সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয় এবং আদালত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। তখন কারাগারে প্রেরণ না করে তার চারিত্রিক সংশোধনের ব্যবস্থা।
ii. কারাগারে শাস্তিভোগকালে অপরাধীর মধ্যে অপরাধকর্মের জন্য অনুশোচনা এবং ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেলে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দানের ব্যবস্থা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

STRATA শব্দের অর্থ- মাটি বা শিলার বিভিন্ন স্তর।

উত্তর

দক্ষতার ভিত্তিতে বস্তুগত সংস্কৃতি পরিমাপ করা যায়। বস্তুগত সংস্কৃতি বলতে বাস্তব বস্তু বা দ্রব্যনির্ভর সংস্কৃতিকে বোঝায়। অর্থাৎ যে সংস্কৃতি মানুষের নির্মিত বস্তু বা দ্রব্যের সঙ্গে সম্পর্কিত, তাকে বস্তুগত সংস্কৃতি বলে। বাড়ি-ঘর পোশাক-পরিচ্ছদ, চেয়ার টেবিল, তৈজপত্র ইত্যাদি বস্তুগত সংস্কৃতি অন্তর্ভুক্ত। সাংস্কৃতিক প্রভাব, গুণগতমান, সংখ্যাগত এবং কালানুক্রমিক বিভিন্ন উপায়ে বস্তুগত সংস্কৃতি পরিমাপ করা যায়। বস্তুগত সংস্কৃতির গুণগত বৈশিষ্ট্য যেমন-শিল্পের মান, ধরণ, নিমার্ণ কৌশল, ইত্যাদি পরিমাপ করা যায়।

উত্তর

ঘটনা-১ এ ভদ্রবেশী অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। ভদ্রবেশী অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায় যেগুলো সমাজের উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন লোকজন নিজেদের অবস্থানকে ব্যবহার করে সংঘটিত করে। আয়কর ফাঁকি দেওয়া, ট্রেডমার্ক নকল করা, তহবিল তসরূপ করা, ওজনে কম দেওযা, জালিয়াতি করা, কপিরাইট ভূঙ্গ করা ইত্যাদি। মোটকথা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের পেশাগত কাজের প্রক্রিয়ায় আইনের চোখকে ফাঁকি দিয়ে যেসব অপরাধ করে থাকে, সেসব অপরাধকেই ভদ্রবেশী অপরাধ বলে। ভদ্রবেশী অপরাধগুলো অনেকটা নীরবে ও গোপনে সংঘটিত হয়। উদ্দীপকের ঘটনা-১ এ আয়কর ফাঁকি দেওয়া, তহবিল তসরূপ করা, ওজনে কম দেওয়া প্রভৃতি অপরাধ উল্লেখ করা হয়েছে। অপরাধের এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত ভদ্রবেশী অপরাধকে নির্দেশ করে। তাই বলা যায়, ঘটনা-১ এ ভদ্রবেশী অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।

উত্তর

ঘটনা-২ এ অপরাধের প্রতিরোধে যে দুটি পন্থার কথা উল্লেখ করা হয়েছে তা হলো প্রবেশন এবং প্যারোল।। কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ যখন সাক্ষ্যপ্রমাণ দ্বারা প্রমাণিত হয় এবং আদালত যখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় তখন কারাগারে প্রেরণ না করে চারিত্রিক সংশোধনের জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তার নাম প্রবেশন। উদ্দীপকের ঘটনা-২ এর (i) নং এ বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পরে অপরাধীকে কারাগারে প্রেরণ না করে তার চারিত্রিক সংশোধনের ব্যবস্থা করা হয়, যা উপরে আলোচিত প্রবেশনকে নির্দেশ করে। এ ব্যবস্থায় অপরাধীকে এক বা একাধিক প্রবেশন কর্মকর্তার অধীনে রেখে তার চারিত্রিক সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে প্যারোল হলো অপরাধী ব্যক্তিকে শাস্তির এক-তৃতীয়াংশ ভোগ করার পর সংশোধন ও পুনর্বাসনের জন্য শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া। উদ্দীপকে ঘটনা-২ এর (ii) নং ছকে অনুরূপ বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে, যা স্পষ্টত প্যারোল। কারাগারে শাস্তি ভোগকালে অপরাধীর মধ্যে যদি তার অপরাধ কর্মের জন্য অনুশোচনা এবং তার মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায় তবেই তাকে প্যারোলে এনে চারিত্রিক সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। সুতরাং উপরের আলোচনা থেকে এক কথা স্পষ্ট যে, প্রবেশন ও প্যারোল উভয়ই সংশোধনমূলক আধুনিক ব্যবস্থা হলেও তুলনামূলক চিারে উভয়ের মধ্যে গঠন ও কার্যকারিতাগত পার্থক্য রয়েছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।