উদ্দীপকে কাজলকে শর্তাধীনে স্বাভাবিক জীবনে অভ্যস্ত হওয়ার জন্য প্রতিরোধ নয় সংশোধনই অন্যতম উপায়- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে কাজলকে শর্তাধীনে স্বাভাবিক জীবনে অভ্যস্ত হওয়ার জন্য প্রতিরোধ নয় সংশোধনই অন্যতম উপায়- উক্তিটি যথার্থ। কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ যখন সাক্ষ্যপ্রমাণ দ্বারা প্রমাণিত হয় এবং আদালত যখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় তখন তাকে কারাগারে প্রেরণ না করে তার চারিত্রিক সংশোধনের যে ব্যবস্থা করা হয় তার নাম প্রবেশন। এ ব্যবস্থায় অপরাধীর চারিত্রিক পরিবর্তন আসে, তাই অপরাধ প্রমাণিত হওয়ার পর শর্তাধীনে স্বাভাবিক জীবনে অভ্যস্ত হওয়ার জন্য প্রতিরোধ থেকে সংশোধন উত্তম উপায়। উদ্দীপকে দেখা যায়, হত্যার দায়ে কাজলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কারাগারে তার আচার ব্যবহার ও চালচলন দেখে শর্তাধীনে স্বাভাবিক জীবনে অভ্যস্ত হতে এক কর্মকর্তার অধীনে রাখা হয়। এই প্রক্রিয়াটি মূলত প্রবেশন প্রক্রিয়া। প্রবেশন প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীর শর্তাধীনে স্বাভাবিক জীবনে অভ্যস্ত হওয়ার ব্যবস্থা করা হয়। যার ফলে অপরাধীর চারিত্রিক সংশোধন হয় স্বাভাবিক জীবনে ফিরে আসে। আবার শস্তিভোগের কারণে অপরাধীকে সমাজ সহজভাবে গ্রহণ করে না। তাকে অপরাধী হিসেবে ঘৃণা করে থাকে। কিন্তু সেটি করা উচিত নয়। তাই সেদিকেও লক্ষ রাখতে হবে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, কাজলের স্বাভাবিক জীবনে অভস্ত হওয়ার জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণই উত্তম পন্থা হিসেবে বিবেচ্য হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কাজলকে শর্তাধীনে স্বাভাবিক জীবনে অভ্যস্ত হওয়ার জন্য প্রতির…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর