উদ্দীপকের ছক-১ যে মৌল প্রত্যয়কে নির্দেশ করে তার সাথে ছক-২ এর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ দ্বারা নির্দেশিত মৌল প্রত্যয় বিচ্যুতিমূলক আচরণের সাথে ছক-২ এ নির্দেশিত অপরাধের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। মূল্যবোধ পরিপন্থি আচরণ যা সমাজের কাছে অপ্রত্যাশিত ও নিন্দনীয় এরূপ আচরণকে বিচ্যুতিমূলক আচরণ বলে। ছক-১ এ এসব বৈশিষ্ট্যই উল্লেখ করা হয়েছে। যা বিচ্যুতিকে নির্দেশ করে। আর ছক-২ এ অপরাধের ধরন নির্দেশিত হয়েছে। অপরাধ ও বিচ্যুতিমূলক আচরণের মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ করা যায়। রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক আচরণই অপরাধ। অর্থাৎ সমাজ ও রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ কার্যক্রমই অপরাধ বলে গণ্য হয়। পক্ষান্তরে বিচ্যুতিমূলক আচরণ হলো সামাজিক মূল্যবোধ পরিপন্থি এমন কিছু অস্বাভাবিক আচরণ যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, কিন্তু রাষ্ট্রীয় আইনে এর জন্য কোনো শাস্তির বিধান নেই। অপরাধ সামাজিক ও রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক। অন্যদিকে বিচ্যুতিমূলক আচরণ সামাজিক মূল্যবোধ, ঐতিহ্য ও রীতিনীতির সাথে সাংঘর্ষিক। সব ধরনের বিচ্যুতিমূলক আচরণ অপরাধ নয়। কিন্তু সব অপরাধই বিচ্যুতিমূলক আচরণ। আবার অপরাধ এমন এক ধরনের অনাকাঙ্ক্ষিত বা অস্বাভাবিক আচরণ যা অনানুষ্ঠানিক কোনো বাহন বা সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। অন্যদিকে বিচ্যুতিমূলক আচরণ নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে অপরাধ থেকে সহজ। সুতরাং বলা যায়, অপরাধ এবং বিচ্যুতিমূলক আচরণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। কিন্তু অপরাধ এবং বিচ্যুতিমূলক আচরণ উভয়ই সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। তাই এর কোনোটিই সমাজের কাছে কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ছক-১ যে মৌল প্রত্যয়কে নির্দেশ করে তার সাথে ছক-২ এর পার্থক…
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর