সমাজজীবনে উক্ত প্রত্যয়টির প্রভাব আলোচনা কর।
উত্তর: সমাজজীবনে উক্ত প্রত্যয় তথা অপরাধ নামক প্রত্যয়টি নেতিবাচক প্রভাব ফেলে। অপরাধ বলতে সুষ্পষ্টভাবে আইন বা নীতিমালার লঙ্ঘনকে বোঝায়। আরও সুনির্দিষ্ট অর্থে দেশের আইন অনুসারে যে কাজ করলে রাষ্ট্র কর্তৃক শাস্তি দেওয়া হয় তাকে অপরাধ বলা হয়। অপরাধ সমাজের ব্যাপক ক্ষতি করে। আয়কর ফাঁকি, ট্রেডমার্ক নকল প্রভৃতি অপরাধের ফলে রাষ্ট্রীয় কোষাগারে প্রয়োজনীয় রাজস্ব জমা পড়ে না। আবার ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি, নিয়োগ জালিয়াতি প্রভৃতি কারণে যোগ্য লোকেরা বঞ্চিত হয়; অযোগ্য লোক নিয়োগ করায় কাজের সুষ্ঠু মান বজায় থাকে না। আবার হত্যা, সম্পত্তি আত্মসাৎ, জবরদখল প্রভৃতি সমাজে নৈরাজ্য সৃষ্টি করে। এছাড়া অপরাধপ্রবণতার ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়, ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে অপরাধের মাত্রাও পরিবর্তিত হয়। সময় ও স্থানভেদে অপরাধের কারণ ভিন্ন হলেও এটি যেকোনো সমাজের জন্যই ক্ষতিকারক। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, অপরাধ দেশ ও সমাজের উন্নয়নের অন্তরায় হিসেবে কাজ করে। যা সমাজজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজজীবনে উক্ত প্রত্যয়টির প্রভাব আলোচনা কর।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর