উদ্দীপকের ঘটনা-১ কোন ধরনের অপরাধ? অপরাধের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ এ সংঘটিত অপরাধের ধরনটি হলো সম্পত্তি ও ব্যক্তির বিরুদ্ধে অপরাধ। অপরাধ বলতে মানুষের এমন সব আচরণকে বোঝায়, যা জনকল্যাণ বিরোধী, সমাজের বিধিবদ্ধ ব্যবস্থার পরিপন্থি ও নিষিদ্ধ এবং আইন অনুযায়ী শাস্তিযোগ্য। আইনের ধরন নির্ধারণের ক্ষেত্রে পাশ্চাত্যের সমাজবিজ্ঞানীরা সম্পত্তি ও ব্যক্তির বিরুদ্ধে অপরাধের কথা বলেছেন। কোনো ব্যক্তির ওপর হামলা, সম্পত্তি আত্মসাৎ, চুরি, ছিনতাই, ডাকাতি, জবরদখল, হত্যা বা হত্যাচেষ্টা, মারধর, মানহানি ইত্যাদি সম্পত্তি বা ব্যক্তির বিরুদ্ধে অপরাধ। যেমনটি উদ্দীপকের ঘটনা-১ এ লক্ষণীয়। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, মোহাম্মদপুর এলাকায় একটি ফ্ল্যাটে মুখোশধারী একদল লোক অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণলংকার ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে যায়। পূর্বোক্ত আলোচনায় সুস্পষ্ট যে, জবরদখল, ছিনতাই বা ডাকাতি সম্পত্তি বা ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ এর ঘটনাটি নিঃসন্দেহে সম্পত্তি বা ব্যক্তির বিরুদ্ধে অপরাধ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-১ কোন ধরনের অপরাধ? অপরাধের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর