শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত তন্নির কর্মকান্ড কোন ধরনের অপরাধ? ব্যাখ্যা কর।

উত্তর: অপরাধের ধরন অনুযায়ী উদ্দীপকের তন্নির কর্মকাণ্ড হলো কিশোর অপরাধ। কিশোর বয়সী ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। বাংলাদেশে ১২-১৬ বা ১৭ বছর বয়সী ছেলে মেয়েদের কিশোর-কিশোরী হিসেবে গণ্য করা হয়। বিভিন্ন সমাজে কিশোর অপরাধীদের বয়স সম্পর্কে বিভিন্নতা লক্ষ করা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত ১২-১৬ বা ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকেই কিশোর অপরাধ বলে চিহ্নিত করা হয়। কিশোর কর্তৃক সংঘটিত সামাজিক মূল্যবোধ এবং আইনশৃঙ্খলার পরিপন্থি যেকোনো কাজকেই কিশোর অপরাধ বলে শনাক্ত করা হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই, মাদক সেবনে বাধা দিতে গিয়ে ১৭ বছর বয়সী তন্নির হাতে বাবা-মা খুন হন। তার এই অপরাধ কিশোর অপরাধের অন্তর্ভুক্ত। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী ১২-১৬ বা ১৭ বছর বয়সীদের দ্বারা সংঘটিত অপরাধ কিশোর অপরাধ। যেহেতু তন্নির বয়স ১৭ সেহেতু এটি কিশোর অপরাধের আওতাভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে কিশোর অপরাধের চিত্র ফুটে উঠেছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত তন্নির কর্মকান্ড কোন ধরনের অপরাধ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

শহিদুল সাহেব টেলিভিশনে একটি ব্রেকিং নিউজ দেখে আঁতকে ওঠেন এবং এ ঘটনা তাকে খুব নাড়া দেয়। "মাদক সেবনে বাধা দিতে গিয়ে ১৭ বছরের তন্নির হাতে বাবা-মা খুন"। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। এ ঘটনায় শহিদুল সাহেব খুব শঙ্কিত হয়েছেন।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি কাজই হলো বিচ্যুতি।

উত্তর

অপরাধ সংঘটিত হওয়ার অন্যতম একটি কারণ হলো দারিদ্র্য। মূলত চরম দারিদ্র্যের কারণে সাধারণত ছোটখাটো চুরি, ছিনতাই, ডাকাতি, ছলনা ইত্যাদি অপরাধ সংঘটিত হয়। বাংলাদেশের গ্রাম এলাকায় এবং শহরের বস্তিতে এ ধরনের অপরাধের প্রকোপ বেশি। তাই বলা যায়, দারিদ্র্য ও অপরাধ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

উত্তর

অপরাধের ধরন অনুযায়ী উদ্দীপকের তন্নির কর্মকাণ্ড হলো কিশোর অপরাধ। কিশোর বয়সী ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। বাংলাদেশে ১২-১৬ বা ১৭ বছর বয়সী ছেলে মেয়েদের কিশোর-কিশোরী হিসেবে গণ্য করা হয়। বিভিন্ন সমাজে কিশোর অপরাধীদের বয়স সম্পর্কে বিভিন্নতা লক্ষ করা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত ১২-১৬ বা ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকেই কিশোর অপরাধ বলে চিহ্নিত করা হয়। কিশোর কর্তৃক সংঘটিত সামাজিক মূল্যবোধ এবং আইনশৃঙ্খলার পরিপন্থি যেকোনো কাজকেই কিশোর অপরাধ বলে শনাক্ত করা হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই, মাদক সেবনে বাধা দিতে গিয়ে ১৭ বছর বয়সী তন্নির হাতে বাবা-মা খুন হন। তার এই অপরাধ কিশোর অপরাধের অন্তর্ভুক্ত। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী ১২-১৬ বা ১৭ বছর বয়সীদের দ্বারা সংঘটিত অপরাধ কিশোর অপরাধ। যেহেতু তন্নির বয়স ১৭ সেহেতু এটি কিশোর অপরাধের আওতাভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে কিশোর অপরাধের চিত্র ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে তন্নির ক্ষেত্রে গৃহীত ব্যবস্থা অর্থাৎ পুলিশ প্রশাসনের ভূমিকা অপরাধ প্রতিরোধে যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করি। পুলিশ প্রশাসন হচ্ছে প্রত্যক্ষ আইন প্রয়োগকারী সংস্থা। পুলিশকে তার কর্তব্য পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে এবং এজন্য তার কর্মের জবাবাদিহিতা নিশ্চিত করতে হবে। অপরাধী গ্রেফতার, অপরাধের কারণ অনুসন্ধান করা, প্রতিবেদন প্রণয়ন ও আদালতে অপরাধীকে সোপর্দ করা, সর্বোপরি সঠিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সকল প্রভাব থেকে মুক্ত থেকে সততার সঙ্গে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। উদ্দীপকে শহিদুল সাহেবও পুলিশের যথাযথ ভূমিকার দিকটি লক্ষ করেন। এভাবে পুলিশ যদি তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তবে অপরাধের মাত্রা অনেকখানি কমে আসবে। পাশাপাশি সকল প্রকার অপরাধ দমনে আইনের যথাযথ ও সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইন প্রয়োগে সমস্যা সৃষ্টি হলে প্রয়োজনে উক্ত আইনের সংস্কার করতে হবে। পরিশেষে উল্লিখিত পদক্ষেপ বা ব্যবস্থাগুলো যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে প্রয়োগ করতে পারে ও জনগণ যদি সর্বতোভাবে সাহায্য করে এবং সরকার যদি পুলিশ প্রশাসনের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে তাহলে আমি মনে করি, 'অপরাধে প্রতিরোধ' হবে একটি ফলপ্রসূ ব্যবস্থা।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।