উদ্দীপকের ঘটনা-১ সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ সমাজবিজ্ঞানের বিচ্যুতি প্রত্যয়টি নির্দেশ করে।বিচ্যুতি হচ্ছে এক ধরনের অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত আচরণ। অর্থাৎ যেসব আচরণ মানুষের সামাজিক রীতিনীতি, মূল্যবোধ ও ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক এবং সামাজিক আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে অনাকাঙ্ক্ষিত অথচ আইন দ্বারা নিষিদ্ধ' নয় তাকে সামাজিক বিচ্যুতি বলে। যেমন- শিক্ষককে সালাম না দেওয়া, মিথ্যা কথা বলা, বড়দের কথা অমান্য করা বা তাদের সম্মান না করা প্রভৃতি। সমাজবিজ্ঞানী শেফার বলেন, বিচ্যুতি হলো সে আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের প্রত্যাশিত আচরণের মানকে ভঙ্গ করে। সুতরাং বিচ্যুতি হচ্ছে সমাজের অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত আচরণ। উদ্দীপকে ঘটনা-১ এ দেখা যায়, সুমন কথায় কথায় মিথ্যা বলে এবং বাবা-মা ও মুরুব্বীদের কথা অমান্য করে। যা বিচ্যুতিমূলক আচরণকে ইঙ্গিত করে। সুতরাং বিচ্যুতি বলতে এমন সব আচরণকে বোঝায়, যা স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-১ সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর