উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সমাজজীবনের কোন প্রত্যয়টি প্রযোজ্য ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে, সমাজজীবনের অপরাধ নামক প্রত্যয়টি প্রযোজ্য । উদ্দীপকে আয়কর ফাঁকি, জুয়াখেলা, চুরি-ডাকাতি, হত্যা প্রভৃতি অপরাধের অন্তর্ভুক্ত। অপরাধ খুবই পরিচিত একটি শব্দ। সাধারণভাবে সামাজিক মূল্যবোধ পরিপন্থি বা রাষ্ট্রীয় আইন পরিপন্থি কাজকে অপরাধ বলে গণ্য করা হয়। অর্থাৎ সামাজিক শৃঙ্খলার বিপরীত কাজকে অপরাধ বলা হয়। অপরাধ আইনের দ্বারা নিষিদ্ধ আচরণ। তবে কোনো অনাকাঙ্ক্ষিত বা অস্বাভাবিক কাজ বা আচরণ যতক্ষণ পর্যন্ত না আইন দ্বারা নিষিদ্ধ হবে ততোক্ষণ পর্যন্ত তা অপরাধ বলে গণ্য হবে না এবং এর জন্য ব্যক্তিকে রাষ্ট্রীয় আইনে বিচারের সম্মুখীন করা যাবে না ৷ উদ্দীপকের কাজগুলো অপরাধের পর্যায়ে পড়লেও সবগুলো কাজ রাষ্ট্রীয় আইনের পরিপন্থি নয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে যাবতীয় অপরাধ হতে বিরত থাকতে হবে। অতএব নিশ্চিতভাবে বলা যায় '?' চিহ্নিত স্থানে অপরাধ নামক প্রত্যয়টিই প্রযোজ্য ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সমাজজীবনের কোন প্রত্যয়টি প্রযোজ্য ? ব…
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর