সমাজজীবনে উক্ত বিষয়টির কারণ বিশ্লেষণ কর ।
উত্তর: সমাজজীবনে উক্ত বিষয় তথা অপরাধের বহুবিধ কারণ বিদ্যমান । উদ্দীপকের অপরাধগুলো সমাজজীবনে ক্ষতিকর প্রভাব ফেলে। আমরা জানি পৃথিবীতে কেউ অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। সমাজই তাকে অপরাধী করে গড়ে তোলে। তবুও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পিছনে বেশকিছু কারণ নিহিত। অপরাধপ্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশ তেমনই একটি কারণ। আবার দৈহিক ও মানসিক প্রকৃতির ওপরও অপরাধমূলক কর্মকাণ্ড নির্ভর করে । অর্থনৈতিক অবস্থার ওপর অপরাধমূলক কর্মকাণ্ড অধিক নির্ভরশীল । সমাজে যত অপরাধীর জন্ম তাদের সিংহভাগই অর্থনৈতিক সংকটে জর্জরিত। ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ ও পারিবারিক অশান্তির কারণেও অনেকে অপরাধপ্রবণ হয়ে ওঠে। পিতামাতার মধ্যে দূরত্ব, পিতা-মাতা ও সন্তানের মধ্যে দূরত্ব, ভালোবাসা, স্নেহের অভাব, নিরাপত্তাহীনতা, নিঃসঙ্গতা প্রভৃতির কারণে সন্তানেরা অপরাধী হয়ে ওঠে। আমাদের দেশের ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থার কারণেও অনেক সময় নিরপরাধ ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়। এতে সে আইনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে অপরাধপ্রবণ হয়ে পড়ে। তাই বলা যায়, উদ্দীপকের অপরাধসমূহ সমাজজীবনে বিরূপ অবস্থার সৃষ্টি করে । তাই এ সমস্ত অপরাধ দূরীকরণে সামাজিক হস্তক্ষেপ প্রয়োজন ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজজীবনে উক্ত বিষয়টির কারণ বিশ্লেষণ কর ।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর