উদ্দীপকে নীরব এর কর্মকান্ড অপরাধের কোন ধরনকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নীরবের কর্মকান্ড অপরাধের কিশোর অপরাধ ধরনকে ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সামাজিক মূল্যবোধ রীতি-নীতি ও ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক এবং আইনশৃঙ্খলা পরিপন্থী যে সকল কার্যক্রম কিশোর কিশোরীরা করে থাকে সেগুলোকে কিশোর অপরাধ বলা হয়। অশালীন ও খাপ ছাড়া আচরণ, মেয়েদের উত্তক্ত করা, পকেটমার, উশৃঙ্খলতা ইত্যাদি কিশোর অপরাধের উদাহরণ। সাধারণত দারিদ্রতা, পারিবারিক অশান্তি, কুরুচিপূর্ণ চলচ্চিত্র, অশ্লীল পর্নো ম্যাগাজিন, অসৎসঙ্গ, শিল্পায়ন ও নগরায়নের প্রভাব ইত্যাদির কারণে কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এছাড়াও পারিবারিক শিক্ষার অভাবে পরিবারের পক্ষ থেকে যথেষ্ট তদারকের অভাব ইত্যাদি কারণে ও কিশোর কিশোরীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। অনেক সময় নিজের অজান্তেই বিভিন্ন অসৎ সঙ্গে এবং প্রলোভনে পড়ে তারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে সামিল হয়ে যায়। বর্তমান সময়ে কিশোরী অপরাধ সমাজে একটি মারাত্মক অবস্থা ধারণ কররছে। উদ্দীপকেও দেখা যায়, নীরব স্কুল ফাঁকি দিয়ে কিছু বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যায়, রাস্তার মোড়ে আড্ডায়রত থাকে, মেয়েদের উত্তক্ত করে। এমনকি নেশা করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের নীরবের কর্মকান্ড অপরাধের কিশোর অপরাধ ধরনকে ইঙ্গিত করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নীরব এর কর্মকান্ড অপরাধের কোন ধরনকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর